Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ওজনপার্কে প্রবাসী বাংলাদেশীদের ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: May 17, 2024 | 12:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ওজনপার্কের আল মদীনা পার্টি হলে গত ৬ মে প্রবাসী বাংলাদেশীদের জমজমাট ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওজনপার্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে এ ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হলের ভিতরে স্থান সংকুলান না হওয়ায় অনেকে বাইরে দাঁড়িয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আবু তালহা ও আব্দুল হান্নান দুখুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহ্বায়ক আজিজুর রহমান সাবু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা রফিক আহমদ।
ওজনপার্ক কমিউনিটি বিনির্মাণে ৭০ দশক থেকে বর্তমান পর্যন্ত যাদের অবদান ছিলো তাদের মধ্যে প্রয়াতদের রুহের মাগফেরাত কামনা এবং জীবিতদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মৌলানা সায়ফুল আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ। স্বাগতিক বক্তব্য রাখেন সদস্য সচিব নিজাম উদ্দীন। মঞ্চে উপবিষ্ট ছিলেন বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাবেক প্রধান শিক্ষক আব্দুস শহীদ, জাকারিয়া চৌধুরী, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বুরহান উদ্দীন কপিল, মাশুকুল ইসলাম খান, সাবেক ফুটবলার আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী শামছুল আবদীন, জালালাবাদ এসোসিয়েশনের সেক্রেটারি (একাংশের) মইনুল ইসলাম, কমিউনিটির প্রবীণ ব্যক্তি মোস্তফা উদ্দীন প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ