Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক’র ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ শিরিন সুলতানা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: December 15, 2023 | 11:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী মালিকানায় স্বনামখ্যাত কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক এর ২০২৩ সালের ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ প্রদান অনুষ্ঠান গত ১৪ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে নির্বাচিত ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ শিরিন সুলতানার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম। এসময় ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
অনুষ্ঠানে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক’র প্রেসিডেন্ট মোহাম্মদ হাসেম জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের প্রায় সকল কর্মকর্তাই অত্যন্ত সততা, নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করে তার প্রতিষ্ঠানটিকে আজকের এ পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, তারপরও সার্বিক বিবেচনায় একজনকে ২০২৩ সালের ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়। এবার শিরিন সুলতানা এ অ্যাওয়ার্ডটির জন্য নির্বাচিত হয়েছেন। এজন্য তাকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ নির্বাচিত হওয়ায় শিরিন সুলতানাকে ক্রেসটসহ নগদ ১০০০ ডলার প্রদান করা হয়।
মোহাম্মদ হাসেম জানিয়েছেন, এখন থেকে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক প্রতি বছরই ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড প্রদান করবে।
এদিকে, অ্যাওয়ার্ডটি হাতে পেয়ে দারুণ খুশি কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক’র কর্মকর্তা শিরিন সুলতানা। তিনি এজন্য তার সকল সহকর্মীসহ প্রেসিডেন্ট মোহাম্মদ হাসেমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ নির্বাচিত হওয়ায় শিরিন সুলতানার সহকর্মীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।

https://www.facebook.com/reel/295443992917650

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ