নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসে ট্যাক্স ফাইল দাখিলকারী লটারী বিজয়ীরা পাবেন ১ হাজার ডলার করে
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের মাধ্যমে এ বছর ইনকাম ট্যাক্স ফাইল দাখিলকারিদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে। কর্ণফুলী ট্যাক্স সার্ভিসে এ বছর ইনকাম ট্যাক্স ফাইল দাখিলকারিদের মধ্য থেকে লটারী বিজয়ীরা পাবেন ১ হাজার ডলার করে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ট্যাক্স ফাইল দাখিলকারিদের মধ্য থেকে জ্যাকসন হাইটস কার্যালয়ে লটারীর মাধ্যমে ভাগ্যবান বিজয়ীদের এ পুরস্কার প্রদান করা হবে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম জানান, প্রতিষ্ঠানটির মাধ্যমে আয়কর দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে। আয়কর দাখিল প্রক্রিয়াকে উৎসাহিত করতে আমাদের এই পরিকল্পনা। তিনি বলেন, বিজয়ীরা এই অর্থ পেয়ে নিজেরা তাদের পছন্দমত গ্রোসারি, ইনভেস্টমেন্ট বা ব্যক্তিগত কাজে এই ডলার খরচ করতে পারবেন। এতে তাদের কিছুটা হলেও উপকার হবে বলে আমাদের বিশ্বাস।

মোহাম্মদ হাসেম জানান, ২০২২ সালে আয়কর দাখিলকারিদের মধ্য থেকে কর্নফুলী ট্যাক্স সার্ভিস লটারির মাধ্যমে ১৫ জন ভাগ্যবান বিজয়ীকে ১০০০ ডলার করে বিতরণ করা হয়েছিল।
মোহাম্মদ হাসেম বলেন, সততা এবং বিশ্বস্থতাই হলো আমাদের একমাত্র প্রতীক। সেবা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি জ্যাকসন হাইটস, জ্যামাইকা ও বাফেলো অফিসের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল