Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিনামূল্যে ফ্লু-শট কর্মসূচি (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: September 16, 2019 | 2:24 PM

https://www.youtube.com/watch?v=h8AzfHFMoSI

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মানুষ মানুষের জন্য এই শ্লোগানে উদ্বুদ্ধ মানবাধিকার সংস্থা হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ১৫ই সেপ্টেম্বর রবিবার বিকাল ৫টা হতে সন্ধ্যা ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ৭ম টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্ব।

এ টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ আব্দুস সামাদ আজাদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুল আজিজ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ১ নম্বর সদস্যা শাহানারা রহমান, নিমস সত্তাধারী শামসুদ্দোহা, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, এটিএন টিভি চ্যানেলের যুক্তরাষ্ট্রের বার্তা সম্পাদক কানু দত্ত ও এন টিভি চ্যানেলের যুক্তরাষ্ট্রের বার্তা সম্পাদক পুলক মাহমুদ, কর্মসূচির আয়োজক হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি, মূলধারার রাজনৈতিক সংগঠক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ সোলায়মান আলী।

হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি মোঃ সোলায়মান আলী জানান, স্বাস্থ্য ই সকল সুখের মূল। সিজনাল ফ্লু থেকে রক্ষা পেতে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। লোকজনের উপচে পড়া অপ্রত্যাশিত ভীড়ের মধ্যে আবাল বৃদ্ধ বনিতার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিশেধক টিকা গ্রহণের মাধ্যমে টিকা দান কর্মসূচির দ্বিতীয় দিন সম্পন্ন হয়। হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি তপন কুমার সেনের পরিচালনায় এই কর্মসূচি পালিত হয়। বিভিন্ন বয়সী দেশি বিদেশি স্বতঃস্ফূর্ত ভাবে টিকা গ্রহণ করেন।

উল্লেখ্য যে, ওয়ালগ্রীন ফার্মাসি ম্যানেজার বিশিষ্ট ফার্মাসিস্ট কারতিজা শাহা ভ্যাকসিনগুলি স্পন্সর করেন ও নিজেই উপস্থিত লোকজনের শরীরে প্রবেশকার্য সুসম্পন্ন করেন। সার্টিফায়েড ফার্মাসি টেকনিশিয়ান হাসিনা আক্তার তাকে বিশেষ ভাবে সহায়তা করেন।

কম্যুনিটির বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সভাপতি আঃ আজিজ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা দুরুদ মিয়া রনেল, শাইকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের নেতা আবৃত্তিকার শিবলী সাদিক, বিশিষ্ট ব্যবসায়ী কাজী সামসুদ্দোহা, পাবনা জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি কামাল পাশা, মা ট্রাভেল এজেন্সির এজেন্ট আবুল কালাম আজাদ, ফরিদপুর জেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি ও হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সদস্য বুলবুল ইসলাম, লিমান কলেজ থেকে সদ্য গ্রাজুয়েট রিন্টু মোল্লা, বীলকিছ আক্তার, পারভিন আক্তার ও সামিরা ইসলাম। রাজবাড়ী জেলার খ্যাতনামা টাউন মক্তব স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ফিরোজা বেগম ও বাজার পাঠশালা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আঃ জলিল মোল্লাকে টিকা দানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। নিউজ ব্রডকাস্টিং সাংবাদিকবৃন্দ সহ সার্বিকভাবে সহযোগিতা প্রদানকারি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের সভাপতি মোঃ সোলায়মান আলী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV