নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মুনা’র বিবিকিউ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা জ্যাকসন হাইটস চ্যাপ্টারের বিবিকিউ গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটস মুনা সেন্টারে। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চ্যাপ্টার সভাপতি নাসির উদ্দিন আহমেদ। পরিচালনা করেন চ্যাপ্টার সাধারণ সম্পাদক মু. ফখরুল ইসলাম মাছুম। প্রধান অতিথি ছিলেন মুনা নিউইয়র্ক নর্থ জোন সেক্রেটারী মাওলানা ত্বোয়াহা আমিন খান। অতিথি ছিলেন মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের খতিব অলিউর রহমান সেরাজী, জোন শিক্ষা সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, এলমহাস্ট চ্যাপ্টার সভাপতি কায়কোবাদ কবির। বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল হাকিম মিয়া ও এ প্রজন্মের নাজমুস সাকিব।
নেতৃবৃন্দ বলেন, মুনা আমেরিকার একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। মানুষের ব্যক্তিগত নৈতিক ও সামাজিক মানোন্নয়নর জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠিত হয় মুনা। এই সংগঠনটি ১৯৯০ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যে কর্পোরেশন ভুক্ত করা হয়। বর্তমানে মুনা আমেরিকার ৪৮টি রাজ্যে কর্মতৎপরতা পরিচালনা করছে।
তারা বলেন, মুনা মুসলমানদের প্রাত্যহিক সামাজিক ও ধর্মীয় কর্মকান্ড এবং জাতীয় নাগরিক জীবনে ভূমিকা পালনের নিমিত্তে সংগঠিত করতে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে এই সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহ এবং তাঁর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে মানবতার সেবা করে যেতে পারে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রফেসর সোলায়মান, সিদ্দিকুর রহমান, হামিমুর রহমান হামিম, আজগর আলী, আশরাফুল আলম মিলন, আব্দুর রহমান, ফকির গোলাম মোস্তফা, ফেরদৌস আলম, আকলিম, মিজাুনর রহমান, আবু ছাদেক, সলিমুল্লাহ সেলিম প্রমুখ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল