নিউইয়র্কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার মসজিদের লাইফ মেম্বার হলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র বিএনপি পরিবারের পক্ষ হতে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ২৯শে সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব এক দোয়া মাহফিলের পর নিউইয়র্কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার মসজিদ’র লাইফ মেম্বার করা হয়েছে। দোয়া মাহফিলে তাঁর রোগমুক্তি ও কারামুক্তির জন্য দোয়া করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ই সেপ্টেম্বর রবিবার যুক্তরাষ্ট্র বিএনপির এক পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয় । মিলন মেলার অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র যুবদলের সাধারন সম্পাদক আবু সাইদ আহমদ দোয়া মাহফিলে উপস্থিত যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ ও মুসল্লিদের সামনে মিলন মেলার হিসাব নিকাশ উপস্থাপন করেন এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মসজিদের লাইফ মেম্বারের জন্য প্রস্তাব করেন। উক্ত মিলন মেলার আয় ব্যয়ের হিসাব নিকাশের পর হিসাবের উদ্বৃত্ত নগদ অর্থ এক হাজার ডলার যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতাদের মাধ্যমে মসজিদ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে বেগম খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে মসজিদের লাইফ মেম্বার করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহ সভাপতি প্রফেসর দেলোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি আলহাজ্ব সোলায়মান ভুঁইয়া, সাবেক যুগ্ন সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, আনোয়ারুল ইসলাম, আজাদ বাকির, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও ঢাকা জেলা বিএনপির সদস্য বাসেত রহমান, ঢাকা মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমেদ মিলন, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারন সম্পাদক আবু সাইদ আহমদ, ব্রুকলীন বিএনপির সভাপতি জাহাঙ্গীর সরওয়ার্দী, মাওলানা আবুল কালাম, নিউইয়র্ক ষ্টেট যুবদলের সহ সভাপতি বি এম বাদশাহ, জাতীয়তাবাদী ফোরামের নাসিম আহমেদ, এটিএম হেলাল, মোতাহার হোসেন, আমিনুর ইসলাম, মো: কামরুজ্জামান, সিদ্দিকুর রহমান ডিউক, যুক্তরাষ্ট্র যুবদল নেতা মাইদুল ইসলাম মহিদ, মনির আহমেদ, সোহাগ আফসার প্রমুখ।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








