Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে খলিল বিরিয়ানী হাউজের ৩য় শাখা উদ্বোধন ২১ ফেব্রুয়ারী

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: December 21, 2023 | 9:38 PM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজের ৩য় শাখার উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারী মহান ভাষা দিবসে। নিউইয়র্ক সিটির ব্রঙ্কস ও জ্যামাইকার পর এবার বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৭৪-১০ ব্রডওয়ে এলাকায় খলিল বিরিয়ানী হাউজের ৩য় শাখার যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শেফ মো. খলিলুর রহমান।
শেফ খলিলুর রহমান সকলকে তার তৃতীয় শাখার গ্র্যান্ড ওপেনিংয়ে আমন্ত্রণ জানিয়ে বলেন, দীর্ঘ্যদিন থেকে অনেকেই দাবী জানিয়ে আসছিলেন জ্যাকসন হাইটসে একটি শাখা খোলার। সেই চাহিদার প্রেক্ষিতেই আমরা জ্যাকসন হাইটসে শাখা চালু করতে যাচ্ছি। ২১ ফেব্রুয়ারীকে সামনে রেখে নতুন শাখার ডেকোরেশনসহ প্রয়োজনীয় অন্যান্য কাজ দ্রততার সাথে এগিয়ে চলছে। তিনি আরো বলেন, জ্যাকসন হাইটস শাখায় খাবারে বৈচিত্র থাকবে। থাকবে খলিল ফুডসের ভিন্ন স্বাদ। পর্যায়ক্রমে সিটির অন্যান্য বরোতেও খলিল বিরিয়ানী হাউজের শাখা খোলা হবে।
উল্লেখ্য, বিগত ২০১৭ সালের ২১ জুলাই ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে যাত্রা শুরু করে শেফ মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ। বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবারসহ ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারের সমন্বয়ে যাত্রা শুরু করা খলিল বিরিয়ানী হাউজ গত বছরের ১৯ অক্টোবর জ্যামাইকার হিলসাইড এভিনিউর ১৬৭ স্ট্রীটে চালু করে ২য় শাখা।
খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান খাবার সংক্রান্ত যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৯২৯-৬২৪-৮৩৯৮। ওয়েব সাইট : http://www.khalilsfood.com

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV