নিউইয়র্কের জ্যামাইকায় আশা হোম কেয়ার ৩য় শাখার উদ্বোধন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির জনপ্রিয় বয়স্ক সেবা প্রতিষ্ঠান আশা হোম কেয়ার ও আশা সোসাল এডাল্ট ডে কেয়ার জ্যামাইকা হিলসাইডে ৩য় শাখার উদ্বোধন করা হয়েছে। মংগলবার দুপুরে নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকা ১৭০-০৫ হিলসাইডে নতুন শাখার উদ্বোধন করেন আশা গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও চেয়ারপার্সন ঈশা রহমান।
এর আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ইমাম আবু জাফর বেগ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংগালী সম্পাদক কৌশিক আহমেদ, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন ছিদ্দিকী, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, সাপ্তাহিক সাদা কালো’র নির্বাহী সম্পাদক কমিউনিটি নেতা মোহাম্মদ আবুল কাশেম, বিশিষ্ট রিয়েল স্টেট ব্যবসায়ী মোহাম্মদ কবিরসহ কমিউনিটি নেতৃবৃন্দ।
সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ইঞ্জিনিয়ার আকাশ রহমান বলেন, নিউইয়র্কে কমিউনিটির সেবায় এগিয়ে যাচ্ছে আশা হোম কেয়ার ও আশা সোসাল এডাল্ট ডে কেয়ার। নিরন্তর পথচলায় আমরা যুক্ত করেছি এটিভি, সাপ্তাহিক সাদা কালো পত্রিকা ও আশা চ্যারিটি ফাউন্ডেশন। তিনি বলেন, বাফেলো থেকে লং আইল্যান্ড। আলবেনী থেকে ম্যানহাটন সেবার দরজা খোলা নিউইয়র্কের সবগুলো কাউন্টিতে।
চেয়ারপার্সন ঈশা রহমান বলেন, কমিউনিটির সেবার প্রত্যয়ই আমাদের লক্ষ্য। আশা সেবার প্রতীক। আশা ভালোবাসার প্রতীক। কমিউনিটির ভালোবাসায় আশা হোম গ্রুপ এগিয়ে যাবে আরো অনেক দূর। মাওলানা আবু জাফর বেগ বলেন, সেবাতেই রহমত, সেবাতেই বরকত। সততার সাথে ব্যবসা করে আশা হোম কেয়ার এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন ছিদ্দিকী বলেন, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির সেবায় আশা হোম কেয়ার বিশেষ অবদান রেখে চলেছে। আমি আশা গ্রুপের সাফল্য কামনা করছি।
কুইন্সের কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, অল্প সময়ে আশা হোম কেয়ার কমিউনিটির ব্যাপক পরিচিতি পেয়েছে। অর্জন করেছে আস্থা ও বিশ্বাস। কমিউনিটির সেবায় পাশে থাকার জন্য ইঞ্জিনিয়ার আকাশ রহমানকে ধন্যবাদ জানান।
কমিউনিটি নেতা আবুল কাশেম বলেন, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির সকলে মিলেই আশা পরিবার। আশা সার্ভিসের অর্জন, কমিউনিটির সকলের অর্জন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল