Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইডে ‘নবান্ন রেস্টুরেন্ট–২’ এর উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: November 3, 2025 | 5:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইডে ‘নবান্ন রেস্টুরেন্ট–২’-এর উদ্বোধন করা হয়েছে। ১ নভেম্বর শনিবার এক আনন্দঘন পরিবেশে ফিতা কেটে নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিত্রনায়িকা মৌসুমী। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, জ্যামাইকার বাংলাদেশী কমিউনিটিকে মানসম্মত খাবারের স্বাদ দিতে নবান্নের এ শাখাটা চালু করা হয়েছে। ক্রমান্বয়ে ৫ বরোতে পাঁচটি শাখা চালু করা হবে। সেসব ব্রাঞ্চগুলোতে বাংলাদেশী কমিউনিটির লোকজন সঠিক মানের খাবার পাবে।
নবান্ন রেস্টুরেন্টের মালিক মুহাম্মদ কাদের বলেন, বাংলাদেশী কমিউনিটির লোকজন জ্যামাইকা থেকে জ্যাকসন হাইটসে গিয়ে নবান্নের খাবার উপভোগ করতে হলে সময় এবং ট্রান্সপোর্টের খরচ রয়েছে। যেকারণে এ শাখাটি চালু করা হয়েছে। আমি চাই বাংলাদেশী কমিউনিটির লোকজন ভালো খাবার খাক, আর ভালো থাকুক। প্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম। এখানে আমি সঠিক মানের বাংলাদেশী খাবার দিব, বাংলাদেশী লোকদেরকে পারিবারিক একটা পরিবেশ দিব।
নবান্ন রেস্টুরেন্টের এ শাখাতে হালিম, পুরান ঢাকার বিহারী কাবাব, কাচ্চি বিরিয়ানীসহ সময়োপযোগী নানা স্বাদের এপাটাইজার থাকবে। শীতে থাকবে বাহারী স্বাদের দেশীয় নানা প্রজাতির পিঠা। এছাড়া নবান্নের বিশেষ আকর্ষণ ৬ রকম স্বাদের ফুচকা, ঝালমুড়ি ও চটপটি। পাশাপাশি থাকছে ভর্তা, মাছ ও মাংসের রেগুলার কম্বিনেশন।
অতিথিরা বলেন, রেস্টুরেন্টটির উদ্বোধনের মধ্য দিয়ে জ্যামাইকা এলাকায় বাংলাদেশি খাবারপ্রেমীদের জন্য যুক্ত হলো আরেকটি নতুন ঠিকানা। জ্যামাইকায় পরিবার পরিজন নিয়ে মনোরম পরিবেশে দেশীয় স্বাদের খাবার গ্রহণের সুযোগ করে দিবে নবান্নের এ শাখা, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ