নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি ২২ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করবে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি ২২ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করবে। সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ।
সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীর পরিচলনায় সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মো. নওশেদ হোসেন, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য আজাদ বাকির, সাদী মিন্টু ও আবুল কাশেম চৌধুরীর ।
সভায় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর আগামী ২২ ডিসেম্বর উডসাইডের কুইন্স প্যালেসে উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। মোহাম্মদ আলীকে আহবায়ক আজাদ বাকিরকে সদস্য সচিব এবং এম কে জামানকে সম্বময়নকারী ও আহসান হাবিব, ফারহানা চৌধুরী, মাইনুদ্দিন মাহবুব, সাদী মিন্টু, আবুল কাশেম চৌধুরীরকে সদস্য করে উদযাপন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয় ।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








