Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে ইসলামিক হোম ফিনান্স সেমিনার (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: January 30, 2025 | 11:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ইসলামিক হোম ফিনান্স সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট রিয়েলটর কামরুজ্জামান বাচ্চু এবং গাইডেন্স রেজিডেন্সিয়াল এর সৌজন্যে গত ২৪শে জানুয়ারি বিকেল ২টায় ব্রঙ্কসের আল আকসা চাইনিজ পার্টি হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং সুদের উপর আলোচনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
অনুষ্ঠানের প্রথম পর্বে গাইডেন্স রেজিডেন্সিয়ালের ইষ্ট কোষ্টের ভাইস প্রেসিডেন্ট সামি কবির গাইডেন্সের হোম ফিনান্সের সেবার পরিধি তুলে ধরেন। তিনি বলেন, গাইডেন্স কোন ব্যাংক না এটা একটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট কোম্পানি। আমরা হোম বায়ারের সাথে কো-ওনার হই, একটি এলএলসি তৈরীর মাধ্যমে, তাই এখানে কোন সুদের প্রশ্ন আসে না। ব্যাংক হলে সুদ থাকত, আমরা কোন ব্যাংক না। কেউ যদি কিস্তি দিতে দেরি করেন আমরা লেট ফি চার্জ করি না এবং কিস্তি বন্ধ করে দিলে তার বিনিয়োগকৃত মূলধন ইকুইটিসহ ফিরিয়ে দেই। ব্যাংক হলে ৩ মাস পেমেন্ট না দিলে বাড়ি ফরক্লোজ শুরু করবে। কিন্তু আমরা বাড়ি ফরক্লোজ করি না। সামি কবিরের সাথে লোন অফিসার শাকিল কামরানও উপস্থিত ছিলেন। তারা আগত অতিথিদের ইসলামী ফিনান্স নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সেমিনারের দ্বিতীয় পর্বে ছিল রিয়েলটর কামরুজ্জামান বাচ্চুর সেবার পরিধি নিয়ে আলোচনা। তিনি বলেন, ২০০৪ সাল থেকে নিউইয়র্কে রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, বিজনেস, ইনভেষ্টমেন্ট, ইন্ডাষ্ট্রিয়াল, ঐটউ, অকশন, ফরক্লোজার, ব্যাংক মালিকানা, জঊঙ বাড়ি ক্রয়-বিক্রয়ে সহায়তা করেন। তিনি বসবাস অথবা ইনভেষ্টমেন্ট করার জন্য বাড়ি, প্রপার্টি ক্রয়-বিক্রয়ে সহায়তা করেন। কেউ যদি তার বাড়ি বা প্রপার্টি বিক্রি করতে চান সেটাও তিনি সঠিক মূল্যে বিক্রি করতে সক্ষম কারন তার কাছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার আছে। তিনি বাড়ি ভাড়াও দিয়ে থাকেন। ইনকাম চেক করে W2, ইনকাম ট্যাক্স, ব্যাকগ্রাউন্ড চেক করে ক্যাশে, CITY PHEPS, PHEPS, SECTION-8 ও বিভিন্ন প্রোগ্রামে বাড়ি ভাড়া দিয়ে থাকেন।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক হোমবায়ার ছাড়াও ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, ইউএসএনিউজঅনলাইন.কম’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সিপিএ জাকির চৌধুরি, ডা: মো: শাহজাহান, প্রফেসর আ: করিম, সাইফুল নিজাম, আব্দুল্লাহ আল সাকিব, মো: এম হোসাইন, এমডি হাসান, সাংবাদিক জহিরুল হক, মো: রহমান, মো: কামাল হোসেইন, সোয়েইব আহম্মেদ, এমডি মহসিন মিয়া, এমডি শাহাজাদা ইমরান, এমডি হোসেইন, এমডি মোজাম্মেল হক, জুয়েল লস্কর, এমডি মহিউদ্দিন, লাল মিয়া, নাজমুল ইসলাম, আব্দুল মালিক, এমডি শাহজান মালি সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ