Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে খলিল বিরিয়ানী হাউজের উদ্যোগে অয়েলকাম রামাদান শীর্ষক সেমিনার : গুনাহ মাফের সর্বোত্তোম মাস রমজান (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: March 11, 2024 | 1:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিউইয়র্কের ব্রঙ্কসে খলিল হালাল চাইনিজে গত ৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে অয়েলকাম রামাদান শীর্ষক সেমিনার। সেমিনারে আলোচকরা পবিত্র কুরআন-হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত আলোকপাত করে বলেন, গুনাহ মাফের সর্বোত্তোম মাস হচ্ছে রমজান।
খলিল বিরিয়ানী হাউজের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং আইটিভির সিইও মাওলানা শহীদ উল্লাহর পরিচারনায় আলোচনায় অংশ নেন মাওলানা শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকি, মসজিদ বিলালের খতীব মাওলানা মোহাম্মদ মাঈনুল ইসলাম, বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, শাহজালাল দারুসসুন্নাহ জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সভাপতি হাফিজ ইবাদুর রহমান চৌধুরী, নিউবোল্ড জামে মসজিদের খতীব মাওলানা আজির উদ্দিন, পার্কচেষ্টার ইসলামিক সেন্টারের খতীব মাওলানা উবায়দুল হক প্রমুখ।
খলিল বিরিয়ানী হাউজের আয়োজনে এ সেমিনারে আলোচকগণ বলেন, পবিত্র রমজান মাস অন্যান্য মাস থেকে মর্যাদাপূর্ণ একটি মাস। এ মাসেই মহান আল্লাহপাক পবিত্র কুরআন নাজিল করেন। মহানবী (সা.)-এর নিকট মহান আল্লাহ প্রেরীত পবিত্র কুরআন বিস্ময়কর, বিশ্বজনীন, চিরন্তন এক মহাগ্রন্থ। আল-কুরআন সঠিক পথের দিশারী। ইহকালীন ও পরকালীন সব কিছুরই দিক নির্দেশনা রয়েছে এ পবিত্র কুরআনে। মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান তারা।
আলোচকরা রোজা পালনের নিয়ম-কানুনসহ মাহে রমজানের পবিত্রতা রক্ষায় করনীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, রমজান মাসেই পবিত্র শবেকদর নামে মহা মহিমান্বিত এক রজনী রয়েছে, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে মহান আল্লাহতায়ালা পবিত্র কুরআন নাজিল করেন। শবেকদর রাত মুমিন মুসলমানদের ইবাদত-বন্দেগির, পাপ-পঙ্কিলতা থেকে মুক্তির। এ রাতে মহান আল্লাহতায়ালা তাঁর বান্দাদের প্রতি বরকত ও রহমত নাজিল করেন। যারা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, গুনাহ মাফ চান, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। গুনাহ মাফের জন্য রমজান মাস হচ্ছে সর্বোত্তোম মাস। প্রকৃত অর্থে রমজান মুসলমানের জন্য আল্ল¬াহ তায়ালার নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রতি বছরই এ আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করলো খলিল বিরিয়ানী হাউজ।
দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার জন্য আল্লাহর রহমত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকি। শেষে খলিল বিরিয়ানী হাউজের খাবারে সবাইকে আপ্যায়ন করা হয়। বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন সেমিনারে। অয়েলকাম রামাদান সেমিনারে অংশ গ্রহণ করার জন্য উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শেফ মোঃ খলিলুর রহমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ