Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে নিউ ফাইভ স্টার কাচ্চি বিরিয়ানি হাউসের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: November 27, 2025 | 3:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে স্টারলিং-বাংলাবাজারে ‘নিউ ফাইভ স্টার কাচ্চি বিরিয়ানি হাউস’ এর উদ্বোধন করা হয়েছে। ২৩ নভেম্বর রোববার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে এই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার মোস্তাক আহমদ রফিক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম এয়াহইয়া ও মাওলানা আবদুল হাদি। দোয়া-মুনাজাতে প্রতিষ্ঠানটির সাফল্য সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়। এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল ওয়াহিদ চৌধুরী জাকি, ব্যবসায়ী নাজিমুদ্দিন, কমিউনিটি লিডার সিরাজ উদ্দিন সোহাগ, আবু সাঈদ, শেখ জামাল হোসেন,নরুল ইসলাম মিলন, হ্যাপি প্রমুখ। অনুষ্ঠানে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অতিথিদের কাচ্চি ও চিকেন বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করা হয়। রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার মোস্তাক আহমদ রফিক বলেন, ‘প্রবাসীদের ভিন্ন স্বাদ, আধুনিক মান, রুচি ও স্বাস্থ্য সম্মত নানা খাবারের চাহিদা পূরণে আমরা বদ্ধপরিকর। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।’ অনুকরণীয় কাস্টমার সার্ভিসসহ সুলভ মূল্যে মানসম্মত খাবারের স্বাদ আস্বাদনের জন্য তিনি প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে সতেজ খাবার ও মানসম্মত সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্যে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্রাহকদের জন্য খাবার পরিবেশন করা হয়। রেষ্টুরেন্টে ক্যাটারিংসহ ফ্রি ডেলিভারীর ব্যবস্থাও রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV