নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে আওয়ামীলীগ মনোণীত প্রার্থী জিল্লুর রহমানের সমর্থনে ভার্চুয়ালী মতবিনিময় সভা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে আওয়ামীলীগ মনোণীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের সমর্থনে নিউইয়র্কে ভার্চুয়ালী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ৩১ ডিসেম্বর রোববার দুপুরে ব্রঙ্কসের নিরব পার্টি হলে যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার সদর-রাজনগরবাসীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ জিল্লুর রহমানের জন্য ভোট চাইতেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মৌলবীবাজারবাসীর উন্নয়নের স্বার্থে মোহাম্মদ জিল্লুর রহমানের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান হয়।
প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ বশারাত আলীর সভাপতিত্বে এবং সাখাওয়াত আলী, আহমেদ জিলু, মো: হারুন আলী ও মোহাম্মদ শাহ আলমের যৌথ পরিচালনায় এ ভার্চুয়ালী মতবিনিময় সভায় প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান মূল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক মো. মাসুক মিয়া, লুৎফুর রহমান শাহজাহান, মো. আরজান খান, নজরুল ইসলাম কয়ছরের সার্বিক সহযোগিতায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফরাসত আলী, সাবেক সাধারণ সম্পাদক এমএ সালাম, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সৈয়দ ফজলুর রহমান, হাসান আলী, সামাদ মিয়া জাকারিয়া, হাজী মোসাব্বির, আতাউর রহমান, রোকন আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বৃহত্তর সিলেটসহ বিপুল সংখ্যক মৌলভীবাজার সদর-রাজনগর প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জালাল চৌধুরী।
সমাবেশে বক্তারা সদর-রাজনগরসহ মৌলভীবাজারের সার্বিক উন্নয়নের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে আওয়ামীলীগ মনোণীত প্রার্থী জিল্লুর রহমানকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানান। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে অভাবনীয় উন্নতি সাধন করেছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন আজ সারাবিশ্বের কাছে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য নানাবিধ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছেন। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় রাখার বিকল্প নেই।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি