নিউইয়র্কের ব্রঙ্কসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। গত ১ জুন শনিবার বিকেলে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটির’র উদ্যোগে এ উপলক্ষে দোয়া-মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
নিউইর্ক স্টেট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান শাহ্ রনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মাঈন উদ্দিন নটু ও শরীফ হোসেন নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। গেস্ট অফ অনার ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র মুক্তি যোদ্ধা দলের সভাপতি মোঃ বাবর উদ্দীন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলা বিএপির উপদেস্টা এম এ বাতেন, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন সুসতানা, যুক্তরাষ্ট্র আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদাত হোসেন রাজু এবং নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও যুক্তরাষ্ট্র মিডিয়া সেলের আহবায়ক সৌয়দ গাউসুল হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ হাফিজুর কহমান, আক্তারুজ্জামান হ্যাপী, কৃষিবিদ সোলেমান, মোঃ ফুল মিয়া, মোঃ নুরুল ইসলাম, আবুবকর ছিদ্দিক, শেখ আনছার আলী প্রমুখ।
উপস্থিত ছিলেন কামরুল হাছান, মোমতাজ উদ্দিন, রোজি আক্তার, আশ্রাফ হোসেন, মোঃ খালেক, তোফাজ্জল হোসেন তোতা মেম্বর, মোঃ সামিম, মোঃ বাদলসহ বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও বেগম জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা। ছিলেন বহুদলীয় গণতন্ত্র আর বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক। তিনি জনগণের জন্য রাজনীতি করেছেন, নিজের জন্য বা পরিবারের জন্য নয়। বাংলাদেশ যতদিন থাকতে ততদিন তিনি বাংলাদেশীদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। বাংলাদেশে তাঁর মতো মহৎ আর মহান নেতার প্রয়োজন।
সভায় গেস্ট অফ অনারের বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার জনপ্রিয়তায় ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করেন। তাঁকে হারিয়ে জাতি একজন দেশ প্রেমিক, সৎ রাষ্ট্রনায়ককে হারিয়েছে। তাঁর রাজনীতিই দেশের চলমান সঙ্কট থেকে জাতিকে রক্ষা করতে পারে। মিজানুর রহমান ভূইয়া মিল্টন বলেন, আওয়ামী লীগের দু:শাসন থেকে জাতিকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। এজন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র নেতা-কর্মী সহ দেশ প্রেমিক সকল নাগরিকের ঐক্য প্রয়োজন।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এজন্য দেশ ও প্রবাসে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনমত গড়ে তুলতে হবে।
ইমরান শাহ্ রন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অতিথিসহ ব্রঙ্কসবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার শাসনামলে বাংলাদেশের মানুষ শান্তিতে ছিলেন। দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে।
পরে তবারক বিতরণ করা হয়। পাঁচ শতাধিক লোকের মাঝে তবারক বিতরণ করা হয় বলে জানান সভার সভাপতি ইমরান শাহ্ রন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল