Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উদযাপিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: December 22, 2024 | 10:36 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে ১৭টি সংগঠনের উদ্যোগে সম্মিলিতভাবে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার বিকেলে স্টারলিং-বাংলাবাজার-ইউনিয়ন পোর্ট রোডের আল আকসা পার্টি হলে নানান কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানমালায় ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সম্মানানা প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
ব্রঙ্কস সম্মিলিত বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব কাজী রবিউজ্জামান, প্রধান সমন্বয়কারী এ ইসলাম মামুন, যুগ্ম সদস্য সচিব শামীম আহমেদ ও উপদেষ্টা মোঃ শামীম মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জালাল চৌধুরী। পবিত্র গীতা পাঠ করেন অসমিতা দাস।
সংগীত শিল্পী তানভির শাহিন, শারমিন তানিয়া এবং এ্যান্জেলিনা ও তাঁর দলের নেতৃত্বে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
নিউইয়র্ক স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজ, নিউইয়র্ক সিটি কাউন্সিলওম্যান আমান্ডা ফারিয়াজ, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার ও কমিউনিটি লিডার আব্দুল রব দলা মিয়া কমিটির কর্মকর্তাদের সাথে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উৎসবমুখর এ অনুষ্ঠানে মুলধারার রাজনীতিবিদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, কমিউনিটি নের্তৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান সমম্বয়কারী এ ইসলাম মামুন, শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. শামীম মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যুরো প্রেসিডেন্ট ভেনেসা এল গিবসন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিবিদ আব্দুল শহিদ, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এমএ নাসির, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী, আহাদ আলী সিপিএ, জাকির চৌধুরী সিপিএ, স্টার্লিং ফার্মেসীর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী, ডিটেকটিভ (অব:) মাসুদুর রহমান, ল্যাফ: বিলাল উদ্দিল, জালাল চৌধুরী, ফেডেলিস কেয়ারের আয়শা আরিফ, ডিস্ট্রিক্ট এটর্নি রিপ্রেজনটেটিভ পেনা জেফ।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিশিষ্ট ব্যক্তিদেরও সনদ প্রদান করা হয়।
বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বঙ্গমাতা পরিষদ ইউএসএ’র সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, শিক্ষাবিদ অধ্যক্ষ সানাউল্লাহ, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুল গফফার চৌধুরী, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন আমেরিকা’র সভাপতি মাহাবুব আলম, কুমিল্লা সোসাইটি ইনকের সভাপতি মিয়া মোহামদ দাউদ ও সাবেক সভাপতি খবির উদ্দিন ভূঁইয়া, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির সিনিয়র সহ সভাপতি হাসান আলী, জালালাবাদ এ্যাশোসিয়েন ইনকের সহ-সভাপতি লোকমান হোসেন লুকু ও শামিম আহমেদ, আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আব্দুলাহ, দক্ষিন সুরমার মছনুর রহমান প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, নারীনেত্রী রেক্সোনা মজুমদার, সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন আহম্মেদ কাউছার, প্রফেসর মোস্তফা কামাল হোসেন, শহিদুল্লাহ চৌধুরী, উম্মে জামিলা রুমানা, মারজিয়া চৌধুরী প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন আব্দুর সবুর, কবি আবু তাহের, এম এ নাসির। দেশাত্মবোধক গান পরিবেশন করেন সংগীত শিল্পী তানভির শাহিন, শারমিন তানিয়া ও সৈয়দ কামরুজ্জামান ফয়েজ। নৃত্য শিল্পী এন্জেলিনা ও তাঁর দল মনমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানে কচি-কাচাঁদের চিত্রাংকন প্রতিযোগিতা ব্যাপক সাড়া জাগায়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন সিরাজ উদ্দিন সোহাগ, ফার্মিস আক্তার ও মাকসুদা আহমেদ। নাহার ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সান্তনা পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতি সামাদ মিয়া জাকারিয়া তার বক্তব্যে স্পন্সরসহ অনুষ্ঠানে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
রাজনৈতিক মতাদর্শ উর্দ্ধে থেকে মহান বিজয় দিবস পালনের আহ্বান জানান সদস্য সচিব কাজি রবিউজ্জামান।
মাহাবুব আলম অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য আব্দুল রব ধলা মিয়া, নাহার ফাউন্ডেশন, এইচ ব্রুস ফিশার পিসি, পার্কচেস্টার ফ্যামিলী ফার্মেসী, ফেডেলিস কেয়ার, জালাল চৌধুরী, জালালাবাদ এ্যাসোসিয়েশল অব আমেরিকা ইনক, আহাদ আলী সিপিএ, ডা. আতাউল চৌধুরী তুষার এমডি, তোফায়েল চৌধুরী, সাইদুর রহমান লিংকন এক্সিট রিয়েলিটি, জাকির চৌধুরী সিপিএ, খলিল বিরিয়ানি হাউজ, শেখ আল মামুন মামুন’স টিউটেরিয়াল, জুয়েল অটো রিপেয়ার্স, সালেহ উদ্দিন সাল পার্কচেস্টার রিয়েলিটি, নিরব রেস্টুরেন্ট, স্টার্লিং ডায়গনিস্টিক কে বিশেষ ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ