নিউইয়র্কের ব্রিংহামটনে আইন, ট্যাক্স, ফিন্যান্স বিষয়ে সেমিনার অনুষ্ঠিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেটের ব্রিংহামটনে আইন, ট্যাক্স, ফিন্যান্স বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর শনিবার ব্রিংহামটনের ইন্ডিকট ৯ ওয়াশিংটন এভিনিউর বাংলাদেশী স্বাদ রেস্টুরেন্টে আইন, ট্যাক্স, ফিন্যান্স বিষয়ের উপর মানুষের মধ্যে ধারনা দেওয়ার জন্য সেমিনার অনুষ্ঠিত হয়। স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন এটর্নী এইচ ব্রুস ফিসার, মোহাম্মদ এন মজুমদার এলএলএম, সিপিএ জাকির চৌধুরী, রিয়েলটর ইমাম হাসান, মর্টগেজ ব্যাংকার ফাহিম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোকতার হোসন। 
এই সেমিনারে মানুষের মধ্যে আইন, ট্যাক্স, ফিন্যান্স বিষয়ে পরিস্কার ধারনা দেওয়া হয়। জানানো হয় গুরুত্বপূর্ণ তথ্য। ব্যবসায়ীরা কিভাবে লোন পাবেন, বাড়ী ক্রয়-বিক্রয় বা ট্যাক্স কিভাবে জমা দিবেন অথবা কোন ধরনের দূর্ঘটনা হলে কিভাবে ক্ষতিপুরন পেতে পারেন সার্বিক বিষয়ে জানানো হয় সেমিনারে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি নেতা জগলুল চৌধুরী, সাইদুর রহমান লিংকন, নুরে আলম জিকু সহ কমিউনিটি ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, নিউইয়র্ক স্টেটের ব্রিংহামটন শহরে বাংলাদেশীদের বসবাস বেড়ে চলেছে। পরিনত হচ্ছেএকটি বাংলাদেশী অধ্যুষিত এলাকায়। ইতিমধ্যে গ্রোসারী সপ, রেস্টুরেন্ট, সেলুন সপসহ বিভিন্ন ব্যবসা গড়ে উঠেছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল