Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুইন্সের পর ব্রুকলীনে শেখ মেডিকেল কেয়ারের ২য় শাখার বর্ণাঢ্য যাত্রা

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: November 21, 2023 | 10:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান শেখ মেডিকেল কেয়ার পিএলএলসি’র সাফল্যের ধারাবাহিকতায় কুইন্সের ওজন পার্কের পর এবার ২য় শাখার যাত্রা শুরু হয়েছে বাঙালী অধ্যুষিত ব্রুকলীনে। উন্নতমানের স্বাস্থ্য সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে গত ১৯ নভেম্বর রোববার বিকেল ৩টায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ব্রুকলীনের ১৯০ ফরবেল স্ট্রিট (মসজিদ আল আমানের পার্শ্বে) শেখ মেডিকেল কেয়ারের এ শাখাটির যাত্রা শুরু হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
শেখ মেডিকেল কেয়ারের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমেরিকান বোর্ড সার্টিফাইড মেডিসিন বিশেষজ্ঞ ব্রঙ্কসের আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন মন্টিফিউর মেডিকেল সেন্টারের মেডিসিন বিভাগের এটেনডিং ফিজিশিয়ান এবং নর্থওয়েল লং আইল্যান্ড জুইশ মেডিকেল সেন্টারের এ্যাফিলিয়েটেড ডা. তানিয়া মুকিত শেখ, এম.ডি এবং তার স্বামী নিউইয়র্ক সিটির সাবেক পাবলিক এডভোকেট পদ প্রার্থী হেলাল আবু শেখ। তারা জানান, ওজন পার্কের সাফল্যের ধারাবাহিকতায় ব্রুকলীনের বাঙালীসহ অন্যান্য কমিউনিটিকে উন্নতমানের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে বাঙালী অধ্যুষিত এই এলাকাটিকে এবার বেছে নেয়া হয়েছে।
হেলাল আবু শেখের পরিচালনায় অনুষ্ঠানে ডা. তানিয়া মুকিত শেখ, এম.ডি শেখ মেডিকেল কেয়ার প্রতিষ্ঠার প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির ব্রুকলীন ডিস্ট্রিক্ট ১৯ এর সিনেটর রেক্সোনা প্রাসাদ, ডা. মুজিবুর রহমান, ডা. আসলাম আহমেদ, ডা. হাসান, ডা. রুকাইয়া হোসাইন, ডা. কাওসার, ডা. সাদিয়া বারী, ডা. প্রকাশ, ডা. সানবিয়া, পুলিশ অফিসার শামির আলবুরাই, কমিউনিটি এক্টিভিস্ট শামসুল আবেদীন, রাজ্জাক, বেলাল এ শেখ, ফাতেমা ইয়াসমিন, আক্তার হুসাইন, সিদ্দিকা নাজমা, জবাসহ কমিউিনিটির নের্তৃবৃন্দ।
অনুষ্ঠানে নব প্রতিষ্ঠিত শেখ মেডিকেল কেয়ার ব্রুকলীন শাখাসহ কমিউনিটি, দেশ ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এর পর ডা. তানিয়া মুকিত শেখ, এম.ডি এবং হেলাল আবু শেখ অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে শেখ মেডিকেল কেয়ার ব্রুকলীন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন শেখ মেডিকেল কেয়ারের সত্ত্বাধিকারী ডা. তানিয়া মুকিত শেখ, এম.ডি এবং নিউইয়র্ক সিটির সাবেক পাবলিক এডভোকেট প্রার্থী হেলাল আবু শেখ। এসময় তারা আন্তরিক ও বিশ্বমানের স্বাস্থ্য সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেখ মেডিকেল কেয়ারের সত্ত্বাধিকারী ডা. তানিয়া মুকিত শেখ, এম.ডি এবং হেলাল আবু শেখ বলেন, বাঙালী অধ্যুষিত এ এলাকায় স্বাস্থ্য সেবাদানকারী এধরণের একটি প্রতিষ্ঠান গড়তে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। তারা বলেন, উন্নত স্বাস্থ্য সেবা প্রদানে শেখ মেডিকেল কেয়ার সবসময় কমিউনিটির পাশে থাকব। ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, একটি সত্যিকার স্বাস্থ্য সেবা সহায়ক কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে শেখ মেডিকেল কেয়ার। আর সে লক্ষ্যকে সামনে নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। এর মাধ্যমে সমাজ, রাষ্ট্রের কাছে আমাদের যে ঋন, দায়বদ্ধতা তার কিছুটা হলেও পরিশোধ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি।
বাংলাদেশী-আমেরিকান ডা. তানিয়া মুকিত শেখ, এম.ডি জানান, তাদের সেবাসমূহের মধ্যে রয়েছে প্রাইমারী কেয়ার/ইন্টারনেল মেডিসিন, এমপ্লয়মেন্ট ফিজিক্যাল, অ্যানুয়াল ফিজিক্যাল (১৮+), কলেজ এবং স্কুল ফিজিক্যাল, আর্থাইট্রিস ট্রিটমেন্ট, অন সাইট ব্লাড ওয়ার্ক, ক্রনিক কন্ডিশন ম্যানেজমেন্ট, এলার্জি টেস্টিং, এসটিডি টেস্টিং, ইকেজি, টিবি ক্লনিং, স্পাইকোমিট্রি, প্যাপ টেস্ট, হাই ব্লাড প্রেসার ম্যানেজমেন্ট, অন সাইট সনোগ্রাম এবং ইকো, ইমুইনাইজেশন/ভ্যাকসিন, প্রিভেন্টিভ কেয়ার, ধূমপান প্রতিরোধ এবং কাউন্সিং সহ আরো অনেক সেবা।
তিনি বলেন, আমরা উন্নতমানের স্বাস্থ্য সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অত্যন্ত মনোযোগ সহকারে রোগীদের কথা শুনবো এবং তাদের প্রয়োজনীয় চাহিদামত তাৎক্ষনিক সেবা প্রদানে সচেষ্ট থাকবো। এজন্য আমাদের রয়েছে প্রশিক্ষিত উদ্যোমী এবং কর্মঠ পেশাদার সহকর্মী।
ডা. তানিয়া এম শেখ, এম.ডি জানান, তাদের এখানে মেডিকেয়ার মেডিকেইডসহ প্রায় সকল হেল্থ ইনস্যুরেন্স গ্রহণ করা হয়। তবে যাদের হেল্থ ইনস্যুরেন্স নেই তাদেরও চিকিৎসার বিশেষ সুযোগ রয়েছে। সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত অফিস খোলা থাকবে। বাংলা ছাড়াও স্পেনিশ, হিন্দি, আরবি ও উর্দু ভাষায় এখানে কথা বলা যাবে।
বক্তারা শেখ মেডিকেল কেয়ারের সাফল্য কামনা করে ডা. তানিয়া মুকিত শেখ, এম.ডি’র প্রশংসা করে বলেন, এলাকাবাসীর স্বাস্থ্য সেবায় তাদের প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা রাখবে আমরা আশাবাদী। বাঙালী মালিকানাধীন এধরণের স্বাস্থ্য সেবা মূলক প্রতিষ্ঠান পেয়ে ভীষণ খুশি এলাকাবাসী।
শেখ মেডিকেল কেয়ার সম্পর্কে আরো বিস্তারিত জানতে ফোন : ৭১৮-৪৮৭-৩৯৪৪ এবং ফ্যাক্স : ৭১৮-৪৮৭-৩৯২৯।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ