Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের রুজভেল্ট এভিনিউর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরীর

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: December 27, 2023 | 8:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরী গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার নিউইয়র্কের কুইন্সের রুজভেল্ট এভিনিউর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন কুইন্স এর এসেম্বলীমেম্বার স্টিভেন রাগা, কুইন্স চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট টম গ্রিজ, জজ এবং চিজ অফ স্টাফসহ অন্যান্যরা।
এই সময় তারা ৭৮স্টীট থেকে ৬৭স্টীট পর্যন্ত বিভিন্ন ক্ষু্দ্র ব্যবসা প্রতিষ্ঠান ভিজিট করেন। এর মধ্য উল্লেখযোগ্য ছিলো রেষ্টরেন্ট, গ্রোসারী, বার বার শপ, ক্লথিং স্টোর। এ পরিদর্শনকালে তারা ব্যবসায়ীদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেন। ব্যবসায়ীরা নানা সমস্যা তুলে ধরেন যেমন-গার্বেজ সমস্যা, ফুটপাত সমস্যা, অনেক ধরনের ক্রাইম ইত্যাদি।
এসময় ব্যবসায়ীদের সাথে আলোচনার সাপেক্ষে তাদের সুবিধা-অসুবিধা জানতে চান এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ সময় ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরী বলেন, “ব্যবসায়িক সমিতিতে যারা আছেন, তারা প্রোএক্টিভ থাকবেন। আপনাদের সমস্যাগুলো জনপ্রতিনিধির কাছে তথা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে যাতে করে তারা সমাধান করতে পারে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি আপনারা তার সুফল পাবেন।”
ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীরা অনেক সমস্যার সম্মুখীন হন। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে সর্বোপরি একটি নিরাপদ এবং পরিচ্ছন্ন কুইন্স দেখার উদ্দেশেই এমন পরিদর্শনের আয়োজন বলে জানান এটর্নী মঈন চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV