নিউইয়র্কের লং আইল্যান্ডে সামাজিক কাজের জন্য গোলাম ফারুক শাহীনকে বিশেষ সম্মাননা প্রদান (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের লং আইল্যান্ডে স্ট্রিট মেলায় কমিউনিটিতে অবদান রাখার জন্য মূলধারার রাজনীতিবিদ গোলাম ফারুক শাহীনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। লং আইল্যান্ডের ডিয়ার পার্ক আরভিং এভিনিউতে এক অনুষ্ঠানে তার হাতে ব্যাবিলন টাউন সুপারভাইজার রিচ শেফার্ড এই সম্মাননা স্মারক তুলে দেন। বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গোলাম ফারুক শাহীনকে এই সম্মাননা দেওয়া হয়।
এর আগে আরভিং এভিনিউতে গোলাম ফারুক শাহীনের তত্ত্বাবধানে স্ট্রিট মেলার আয়োজন করা হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাবিলন টাউন সুপারভাইজার রিচ শেফার্ড। আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাউন্সিলম্যান ডুরান গ্রেগরী, কাউন্সিলম্যান টেরেন্টসি ম্যাকসুইনীসহ অন্যরা।
এই নিয়ে দ্বিতীয়বার এই মেলার আয়োজন করেন গোলাম ফারুক শাহীন। উৎসবমুখর পরিবেশে অনেকে অংশ নেন এই মেলায়। লং আইল্যান্ডে দীর্ঘদিন যাবৎ নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডে জড়িত রয়েছেন শাহীন। তিনি কোভিড ১৯-এর সময় মানুষের মাঝে মাস্ক, স্যানিটাইজার ও খাবার বিতরন করেন। মৃত মানুষের দাফন-কাফন থেকে শুরু করে অন্যান্য কর্মকান্ডেও জড়িত ছিলেন তিনি। এসব মানবিক ও সামাজিক কাজে তিনি মানুষের প্রশংসা কুড়ান।
এছাড়া লংআইল্যান্ড মসজিদে বাংলাদেশীদের পক্ষথেকে সবচেয়ে বড় ইফতারের আয়োজন করে মূলধারার রাজনীতিবিদদের সম্পৃক্ত করেছিলেন তিনি। এইসব সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ ব্যাবিলন টাউন কতৃপক্ষ বোর্ড রেজুলেশনের মাধ্যমে সম্মাননা তুলে দেন গোলাম ফারুক শাহীনের হাতে।
সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় গোলাম ফারুক শাহীন বলেন এই সম্মাননা শুধু আমার একার নয়, এটি লংআইল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশীর। এই সম্মাননা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল