নিউইয়র্কের লং আইল্যান্ডে বাংলাদেশিদের প্রথম মেলায় মানুষের ঢল
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে লং আইল্যান্ড বাংলাদেশি সোসাইটি আয়োজিত মেলায় মানুষের ঢল নেমেছিল। ১৯ আগষ্ট লং আইল্যান্ডের বেবিলন টাইন হলে বাংলাদেশিদের প্রথম মেলা অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করে মেলায় সবার প্রসংশা কুড়িয়েছেন বেবি নাজনীন, রিজিয়া পারভীন, রবি চৌধুরী ও বিন্দু কনা।
এই মেলার কনভেনর ছিলেন গিয়াস আহমেদ ও কো কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেছেন আসেফ বারী টুটুল। সদস্য সচিব হিসেবে কাজ করেন রিয়াজ মাহমুদ। চীফ কো অর্ডিনেটর ছিলেন গোলাম ফারুক শাহিন। কালচারাল ইভেন্টের দায়িত্বে ছিলেন ইসতিয়াক রুমি, শাহাদত হোসেন রাজু ও মহিউদ্দীন আহমেদ বাপ্পী। মেলায় উপস্থাপনায় ছিলেন আশরাফুল আহসান বুলবুল, ইভা ও নিম্মী।
মেলায় বেশ কয়েকজন মূলধারার রাজনীতিক বক্তৃতা করেন। তারা হলেন বেবিলন টাউন হলের সুপারভাইজার রিচ শেফার্ড,স্টেট সিনেটর মনিকা মেন্ডারেস, সাফোক কাউন্টির ইলেকশন কমিশনার কেভিন মারফি ও এসেম্লিম্যান জিন প্যারিস। মেলা উপলক্ষ্যে একটি মেগাজিনও বের করা হয়।ম্যাগাজিনের সম্পাদক ছিলেন গোলাম ফারুক শাহিন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল