Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: July 18, 2014 | 4:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : ধর্মীয়-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র বার্ষিক ইফতার মাহফিল। ব্যতিক্রমী এ ইফতার মাহফিল গত ১৩ জুলাই রোববার নিউইয়র্কে ব্রুকলিন বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয় ইফতার মাহফিল। নিউইয়র্কে বসবাসরত সন্দ্বীপ এলাকার লোকজন বাদ আসর থেকে এ দিন মসজিদে আসতে শুরু করেন। ইফতারের পূর্বে মসজিদের তিনতলা ভবনসহ বেইসমেন্ট কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। শুরু থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত আগত অতিথিদের স্বাগত জানান সোসাইটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাহফুজুল মাওলা নান্নু ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান পান্না।

19072014_007_SANDIP_ASSOCI
ইফতারের পূর্বে পবিত্র কুরআন-হাদিসের আলোকে রমজানের গুরুত্ব তুলে ধরে আলোচনা ও সংগঠনটির উন্নতি-সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন বায়তুল জান্নাহ মসজিদের খতিব মওলানা হাফেজ আশ্রাফ উল্লাহ। বিপুল সংখ্যক সন্দ্বীপবাসী ও কমিউনিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে এ মোনাজাতে সন্দ্বীপ সোসাইটির সকল সদস্যসহ সন্দ্বীপবাসী ও মৃতব্যক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

Sonwdip-Iftar-7d
ইফতার মাহফিল শেষে সন্দ্বীপ সোসাইটির সভাপতি আলহাজ মাহফুজুল মাওলা নান্নু প্রবাসী সন্দ্বীপবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই সুন্দর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যারা ইফতার মাহফিলে সহযোগিতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, সন্দ্বীপ সোসাইটি সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি দেশে ও প্রবাসে সন্দ্বীপবাসীর কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সকলের সহযোগিতায় সন্দ্বীপ সোসাইটিকে প্রবাসে একটি আদর্শ সংগঠনে পরিণত করার কাজ দ্রুত এগিয়ে চলছে। তিনি বলেন, সম্প্রতি আমরা সফল ও সার্থক বনভোজন করেছি। আর আজকের ইফতার মাহফিলে সকলের আন্তরিক উপস্থিতি প্রবাসী সন্দ্বীপবাসীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের অনন্য দৃষ্টান্ত। তিনি সকলকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।

Sonwdip-Iftar-10t
আয়োজকরা জানান, প্রায় ৭০০ লোক ইফতার মাহফিলে অংশ নেন। ইফতার মাহফিলের পর নৈশভোজে সকলকে আপ্যায়িত করা হয়।
ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সোসাইটির উপদেষ্টা, সাবেক ও বর্তমান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সভাপতি- আলহাজ মাহফুজুল মাওলা নান্নু, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ-সভাপতি এ কে মিয়া হানিফ, মোহাম্মদ আবু তাহের, জামাল উদ্দিন রিপন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসলাম (সাহাব উদ্দিন), কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ মুস্তাক হায়দার (রাজধন), প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসাইন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোহেল, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ কাওসার সর্দার (আহ্বায়ক), শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবেদ উল্লাহ, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাহাব উদ্দিন, কার্যকরী সদস্য : আব্দুল মান্নান, সরওয়ার আই চৌধুরী সোহাগ, এ আজাদ সেলিম, মেজবাহ উদ্দিন মনির, হায়দার শিপন, জাফর ইসলাম, সফিকুল মাওলা, মোস্তফা কামাল, খাদেমুল মুলুক, ইব্রাহিম মামুন, কামাল উদ্দিন, সামসুদ্দিন তমাল নাঈম, মনোনীত সদস্য : ওসমান গণি মাইসার, মনিরুল ইসলাম, মোহাম্ম হামিদ, মঞ্জুরুল কাদের সোহাগ, ওয়ালিদুর ইসলাম, সোসাইটির উপদেষ্টা বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ বাবর উদ্দিন, হাজি মোদাসেসর, মোঃ শহীদ উল্লাহ, লুৎফুল করীম, মাস্টার ইদ্রিস আলম, হাজি মোঃ মোস্তফা, হাজি রফিকুল ইসলাম মানিক, হাজি আজহার হোসেন, আব্বাস উদ্দিন দুলাল, মোঃ আবু তাহের, নুরুল আহাদ, হাজি শামসুল আলম, আমির হোসেন জামশেদ, আবুল বাশার ভূঁইয়া, আজিমুল করিম বাদল, আবুল হাসেম শাহাদাত, হুমায়ূন কবির ও আবদুর রহিম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ও এমলাক হোসেন ফয়সল, সদস্য এস এম ফেরদৌস, ওমর ফারুক, আওরঙ্গজেব, নাসির, কামরুল, হায়দার, মাহফুজুর রহমান দুলাল, মোঃ জসীম, মিন্টু প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV