Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত ভোলা ডিস্টিক্ট এসোসিয়েশন অব ইউএসএ’র নতুন কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: August 28, 2013 | 3:05 PM

YouTube : Bhola District Association USA Inaugural Ceremony 2013 NY : http://youtu.be/JJgCXOw-7P8 http://www.youtube.com/watch?v=JJgCXOw-7P8&feature=youtu.be
 ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হলো প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ভোলা ডিস্টিক্ট এসোসিয়েশন অব ইউএসএ’র নতুন কমিটি। নিউইয়র্কের জ্যামাইকার তাজমহল পার্টি হলে ২৫ আগস্ট, কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেকের পাশপাশি একই সাথে আয়োজিত ঈদ ও পূজা পুনর্মিলনীতে হাসি উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল ভোলাবাসীর মিলন মেলা।

নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করার নির্বাচন কমিশনার আবদুল কাদের খান।
ভোলা ডিস্টিক্ট এসোসিয়েশন অব ইউএসএ’র নবনির্বাচিত সভাপতি প্রবীর রায়ের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক শামীমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম, বিশেষ অতিথি মূলধারার এটর্নী এলিজাবেথ, প্রবীণ সাংবাদিক অধ্যাপক সিরাজুল হক , এবিএম সালেহ উদ্দিন সহ আরো অনেকে।
প্রবাসী ভোলাবাসী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশি কমিউনিটি নিউইয়র্কে সবচেয়ে বেশি হারে বাড়ছে। মেইন স্ট্রিমে বাংলাদেশি কমিউনিটিকে আরও বেশি করে তুলে ধরতে হবে।
নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। বলেন, আমাদের প্রধান কাজই হবে ভোলাবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। নতুন ইমিগ্র্যান্টদের কাজ পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা, দেশে মৃত ব্যক্তির লাশ পাঠাতে ৫ হাজার ডলার সহায়তার করাও হবে এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য।
অভিষেক অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিলো গান-নাচের জমকালো পরিবেশনা। হলটি ছিলো কানায় কানায় পূর্ণ। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন সবাই|

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV