নিউইয়র্কে আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি, হাসপাতালগুলোতে মাস্ক বাধতামূলক পুনর্বহাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আবারও করোনা সংক্রমণ বেড়ে গেছে। পরিস্থিতি সামলাতে শহরের হাসপাতালগুলোতে মাষ্ক বাধ্যতামূলক পুনর্বহাল করেছে কর্তৃপক্ষ। আদেশটি সিটির ১১টি হাসপাতাল, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র এবং নার্সিং হোমের জন্য প্রযোজ্য হবে বলে জানা গেছে।
৩ জানুয়ারী বুধবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিউইয়র্কের স্বাস্থ্য কমিশনার ডা. অশ্বিন ভাসান। তিনি বলেন, ভাইরাসজনিত রোগ, ঠান্ডাজনিত রোগ এবং করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শহরের বেশি মানুষ অসুস্থ হচ্ছেন। এমন পরিস্থিতিতে হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যাও বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় শহরের হাসপাতালগুলোতে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে হাসপাতালের কর্মীদের অসুস্থতা থেকে রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানন তিনি।।
এদিকে যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য মতে, এই মৌসুমে নিউইয়র্কে ৭ দশমিক ১ মিলিয়ন মানুষ অসুস্থ হয়েছেন। তারমধ্যে ৭৩ হাজার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪ হাজার ৫শ জন মারা গেছেন। ক্রিসমাসের আগের সপ্তাহে ২৯ হাজার মানুষ করোনা এবং ১৫শ মানুষ জ্বর এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছেন। আর বর্তমানে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগের এক মুখপাত্র বলেন, মূলত ক্রিসমাসের পরেই শহরের পাবলিক হাসপাতালগুলোতে মাস্ক বাধ্যতামূলক কার্যকর করা হয়েছিলো। রোগী এবং সেবাপ্রদানকারী উভয়ের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত ও নেওয়া হয়েছে। সিডিসির বরাত দিয়ে তিনি আরও বলেন, ক্রিসমাসের আগের সপ্তাহে দেশজুড়ে ১৭ শতাংশ করোনা সংক্রমণ বেড়েছে। আমাদের সবার উচিত বাড়তি সতর্কতা অবলম্বন করা।
সিটির স্বাস্থ্য কমিশনার ডা. অশ্বিন আরও বলেন, কেউ যে অসুস্থ হবে তা আমরা বলছি না। আমরা বলছি সতর্কতা অবলম্বন করতে। আমাদের গৃহীত পদক্ষেপ সিটির বাসিন্দা এবং সেবাদানকারীদের রক্ষা করবে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








