নিউইয়র্কে আমেরিকান বাংলা টিভি চ্যানেল টিবিএন২৪ এর সম্প্রচার শুরু
ইউএসএনিউজঅনলাইন.কম: যুক্তরাষ্ট্রের বাঙালী অধ্যুষিত নিউইয়র্ক থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আমেরিকান বাংলা টেলিভিশন চ্যানেল টিবিএন টোয়েন্টিফোর। স্থানীয় সময় মঙ্গলবার উডসাইডের কুইন্সপ্যালেসে মঙ্গলপ্রদীপ জ্বেলে আনুষ্ঠানিক সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয় নিউইয়র্কের আইপি চ্যানেল অপারেটর প্রতিষ্ঠান টোটাল ব্রডকাস্টিং নেটওয়ার্কের সহযোগী প্রতিষ্ঠান টিবিএন টোয়েন্টি ফোর এর। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন কবি মহাদেব সাহা, নাট্যকার জামাল উদ্দিন হোসেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, শিক্ষাবিদ ড. মনসুর খান, বারী সিদ্দিকী এবং পন্ডিত রমেশ মিশ্র। অনুষ্ঠানে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি তাদের চ্যানেল টিবিএন২৪ এ সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে টিবিএন টোয়েন্টি ফোর-এর সিইও আহমেদুল বারো ভূঁইয়া পুলক বলেন, তাদের নতুন এই আইপি টিভি চ্যানেলটি প্রবাসের সঙ্গে বাংলাদেশের সেতুবন্ধন রচনায় কাজ করবে। নতুন প্রজন্মের জন্য বিশেষ অনুষ্ঠানমালা ছাড়াও প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরবে টিবিএন টোয়েন্টি ফোর।
উত্তর আমেরিকা ছাড়াও টিভি চ্যানেলটি ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সম্প্রচারের ঘোষণা দিয়েছে টিবিএন কর্তৃপক্ষ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!