নিউইয়র্কে আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশানের সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুস শহীদ সভাপতি, নুরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশান ইনকের সভাপতি হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগঠনের ডাইরেক্টর অব ফাইনান্স নুরুল ইসলাম। গত ২৮ জুলাই ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল হলে সংগঠনের সাধারণ সভায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভায় নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সংগঠনের সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জামাল হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি এ্যাডভোকেট নাসির উদ্দিন, বি মেহের চৌধুরী, সহ সাধারণ সম্পাদক রেজা আবদুল্লাহ স্বপন, ডাইরেক্টর অব ফাইনান্স নূরুল ইসলাম, ডাইরেক্টর অব অর্গানাজিং শাহীন কামালী, মো. সাদেকুর রহমান, ডাইরেক্টর অব লিটারেচার জয়নাল উদ্দিন লায়েক, ডাইরেক্টর অব হসপিটালিটি অ্যান্ড স্পোর্টস আল মামুন সরকার, কমিউনিটি অ্যাক্টিভিষ্টু মিয়া মোহাম্মদ দাউদ, প্রিন্সিপাল মোঃ ছানাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সোহান আহমেদ টুটুল, কাজী রবিউজ্জামান, রূপ চাঁন প্রমুখ।
সভায় বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনের সভাপতি আব্দুস শহীদ এবং সাধারণ সম্পাদক শেখ জামাল হোসেন তাদের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন।
এরপর কমিটি গঠনের লক্ষে বিদায়ী কমিটির সহ সভাপতি এ্যাডভোকেট নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক শেখ জামাল হোসেনের সঞ্চালনায় সভায় নির্বাচনী কার্যক্রম শুরু হয়। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুস শহীদকে সভাপতি হিসেবে পুন:নির্বাচিত এবং নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে সকলের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।
গভায় নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরো এগিয়ে নেয়ার আহ্বান জানান হয়।
নবনির্বাচিত সভাপতি আব্দুস শহীদ এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বিদায়ী কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল