নিউইয়র্কে বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন ইউএসএ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ: সভাপতি এ্যাডভোকেট বাবুল, সাধারণ সম্পাদক জাহিদুল (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন ইউএসএ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সনদ নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র একটি পক্ষ নতুন এ সংগঠনটি সৃষ্টি করে। গত ১৮ ডিসেম্বর জ্যাকসন হাইটসের কাবাব কিং পার্টি হলে নয়া সংগঠন বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন ইউএসএ’র এক বিশেষ সভায় ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। কার্যকরি কমিটির সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ আলী বাবুল এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শিউলি পারভীন, কোষাধ্যক্ষ এডভোকেট ফিরোজা আক্তার ন্যান্সি, সাংগঠনিক সম্পাদক পর্না ইয়াসমীন, প্রচার সম্পাদক নূর ফাতেমা, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট শাহনাজ পারভীন, সমাজ কল্যাণ সম্পাদক ফাহিমা নাজনীন নিশা, দপ্তর সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম, আইন সহায়তা ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, কার্যকরি সদস্য এটিএম শাহ আলম ও আবিদুর রহমান।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- দস্তগীর জাহাঙ্গীর, মোহাম্মদ এন মজুমদার, আবুল কালাম আজাদ তালুকদার, মোর্শেদা জামান ও এডভোকেট জাকির মিয়া।
সভা সূত্র জানায়, সংগঠনের সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবুলের সভাপতিত্বে এবং মোহাম্মদ জাহিদুল ইসলামের পরিচালনায় ১৮ ডিসেম্বরের সভায় ১৮ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় নতুন সংগঠনের নাম দেয়া হয় আমেরিকা বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। শিগগিরই নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে বলে সভায় জানান হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চেষ্টা করেছি। কিন্তু কতিপয় ষড়যন্ত্রকারী রয়েছে যারা ঐক্যে বিশ্বাসী নয়, ভাঙ্গনে বিশ্বাসী। তাদের কারণেই আমরা আমাদের হাতেগড়া সংগঠনটি ছেড়ে আসতে বাধ্য হয়েছি। সামান্য সনদ নিয়ে দুই ভাগ হয়ে গেল বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ। সনদের বিরোধীতা করে সংগঠনের সাধারণ সভা থেকে বের হয়ে পরবর্তীতে সমঝোতার জন্য চেষ্টা করেও কোন উত্তর না পেয়ে আমরা অন্য পথ বেছে নিতে বাধ্য হয়েছি। কোন ঝামেলায় না জড়িয়ে নতুন একটি সংগঠন সৃষ্টি করি।
অন্যদিকে, বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সনদের পক্ষে অবলম্ভনকারীদের সংগঠনের নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর হওয়ার কথা রয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল