Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সেমিনার: লিখতে পারেন না, এমন সাংবাদিকরা মুখ চালিয়ে সাংবাদিকতা করছে

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: November 18, 2025 | 10:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে “যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি: গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক সেমিনারের আয়োজন করে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব। শনিবার জ্যাকসন হাইটসে একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শওকত ওসমান রচি এবং সঞ্চালনা করেন সাংবাদিক ও লেখক দর্পণ কবীর।
সেমিনারে আলোচনা করেন প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ, সাংবাদিক ও নাট্যকার সাঈদ তারেক, লেখক ও কলামিস্ট হাসান ফেরদৌস, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ, প্রথম আলো উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক মনজুরুল হক, প্রবাস নিউজ সম্পাদক শামীম আহমেদ, সাউথ এশিয়ান টাইমস সম্পাদক দীপক আচার্য, প্রথম আলো প্রতিনিধি তোফাজ্জল লিটন, সাংবাদিক মাহামুদুল হাসান পাহলবী ও এক্টিভিস্ট মিজানুর রহমান। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন টিবিএন ২৪ টেলিভিশনের পরিচালক ও টকশো উপস্থাপক হাবিব রহমান।
প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ বলেন, নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা পত্রিকাগুলো আজ সংকটে, পেশাদার সাংবাদিকতার অভাব স্পষ্ট। তিনি লিখিয়ে ও অলিখিয়ে সাংবাদিকতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, লিখতে পারেন না, এমন সাংবাদিকরা মুখ চালিয়ে সাংবাদিকতা করছে। এছাড়া দায়িত্বহীন প্রতিবেদন, পকেট টিভি, অনলাইন ও সামাজিক মাধ্যমে যাচাই-বাছাইবিহীন খবরের ছড়াছড়ি গণমাধ্যমের জন্য বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।
বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রে অভিবাসী সমাজ এক কঠিন সময় পার করছে এবং এই সময়ে গণমাধ্যমের দায়িত্ব আরও বেড়েছে। সঠিক, বস্তুনিষ্ঠ ও দ্রুত তথ্য প্রকাশের ওপর গুরুত্ব আরোপ করে তারা বলেন, ভুল বা চটকদার সংবাদ পরিবেশন করে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা অত্যন্ত ক্ষতিকর।
বক্তারা আরও বলেন, বাংলা ভাষার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বর্তমানে নানা সংকটে রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিক ও মিডিয়া মালিকদের ঐক্য, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার বিকল্প নেই। অতীতে যেমন গণমাধ্যম অভিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও সেই ঐতিহ্য বজায় রাখতে সংবাদকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ