নিউইয়র্কে আহলে সুন্নাতের পবিত্র লাইলাতুল মুবারাকা পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মহান আল্লাহ তা’য়ালার দয়া ও মহান প্রিয়নবীর প্রেম অর্জনে পবিত্র কুরআন শরীফে ঘোষিত ও হাদীস শরীফে উদ্ধৃত পবিত্র লাইলাতুল মুবারাকা-লাইলাতুম মিন নিসফি শাবান তথা পবিত্র শবে বরাত উপলক্ষে গত ১৯শে এপ্রিল ১৪ই শাবান জুমাবার দিবাগত রাতে আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার উদ্যোগে “পবিত্র লাইলাতুল মুবারাকা মাহফিল” অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের কুইন্সে জ্যাকসন হাইটস্থ সংগঠনের কার্যালয়ে বাদ মাগরিব পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত ও না’ত শরীফ পাঠের মাধ্যমে মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, তকরীর করেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার সভাপতি হাফেজ মাওলানা শেখ আব্দুর রহীম মাহমুদ, মাওলানা মাহমুদ ফিরোজ ও বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ কাজী সাইদুর রহমান, মুমিনুল হক, নজরুল ইসলাম, আকতার হোসেন, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ নাদের, সানাউল হক, বাবুল মিয়া, নাজমুল গণী প্রমুখ।

আলেমগণ বলেন, শবে বরাতকে পবিত্র কুরআনের সুরা দুখানের শুরুতে “লাইলাতুল মুবারাকা” ও হাদীস শরীফে “লাইলাতুম মিন নিসফি শাবান” হিসেবে উল্লেখ করা হয়েছে। আরবের পূর্ব দিকে এই রজনীকে মুসলমানরা ফার্সী শব্দে শবে বরাত হিসেবে বলে থাকে। আর তাই¬ যারা বলে যে, শবে বরাত কুরআন ও হাদীস শরীফে নেই তারা মুর্খ ও বাতেল। কেননা তাদের উচিত কুরআন শরীফে “লাইলাতুল মুবারাকা” ও হাদীস শরীফে “লাইলাতুম মিন নিসফি শাবান” অনুসন্ধান করা। উল্লেখ্য যে, যদি কোন মুর্খ দাবী করে যে, কুরআন ও হাদীসে নামাজ রোজা নেই, সেও শাব্দিকভাবে সঠিক। কেননা নামাজ রোজা হল ফার্সী শব্দ যা কুরআন ও হাদীস শরীফে থাকার প্রশ্নই আসে না। কুরআন ও হাদীস শরীফে নামাজ রোজা “সালাহ” ও “সাওম” হিসেবে উল্লেখ রয়েছে। অতএব আলেমগণ বলেন যে, যারা সরলপ্রাণ মুসলমানদের ঈমান হরণ ও সুন্নত নফল ইবাদতের দিবস ও রজনী থেকে কৌশলে দুরে সরাতে চায় তাদের অপপ্রয়াস সম্পর্কে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। মাহফিলে আসন্ন পবিত্র রামাদানের তাৎপর্য ব্যাখ্যা করে বলা হয় যে, আমরা আল্লাহ্র নিকট থেকে মহান প্রিয়নবীর খাতিরেই রমাদান, লাইলাতুল কদর ও পবিত্র কুরআন পেয়েছি। সুতরাং নবীপ্রেমেই প্রকৃত ঈমানী ও দ্বীনি তালিম তবলীগ ও দাওয়া। নবীপ্রেমহীন সকল ধর্মীয় প্রচেষ্টাই ঈমানহীন বাতেল ফেরকার অন্ধ অনুসরন। মাহফিলে আলেমগণ সবাইকে নবীপ্রেমে ইসলামের প্রকৃত ধারা আহলে সুন্নতের অনুসরণে জীবন অতিবাহিত করার আহবান জানান। শেষে মুসলিম মিল্লাত ও বিশ্বমানবতার দো’জাহানের প্রকৃত মুক্তি কামনা করে সালাতু সালাম কিয়াম ও দরূদ পাঠান্তে বিশেষ মুনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে “পবিত্র লাইলাতুল মুবারাকা মাহফিল” সমাপ্ত হয়।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








