Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-উএসবিসিসিআই বিজনেস এক্সপো ২১ ও ২২ নভেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: August 28, 2025 | 12:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের হিলটন লা গার্ডিয়া এয়ারপোর্ট হোটেলে আগামী ২১ ও ২২ নভেম্বর  অনুষ্ঠিত হবে ৪র্থ ইউএস–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার ২০২৫।
২০ আগস্ট জামাইকার গ্রেটার নেক্সাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ইউএসবিসিসিআই প্রেসিডেন্ট ও সিইও মো. লিটন আহমেদ বলেন, এ আয়োজন যুক্তরাষ্ট্র–বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারের বড় সুযোগ তৈরি করবে। প্রবাসী উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের একত্রিত করে বৈশ্বিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম গড়ে তোলাই মূল লক্ষ্য।
ইউএসবিসিসিআই পরিচালক শেখ ফরহাদ জানান, প্রদর্শনীর পাশাপাশি থাকছে বি-টু-বি মিটিং, ব্যবসায়িক সেমিনার, নেটওয়ার্কিং ও গ্লোবাল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস।
পরিচালক আহাদ আলী, সিপিএ বলেন, মেলার মাধ্যমে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়িক নেটওয়ার্কে যুক্ত হওয়ার অনন্য সুযোগ পাবে। প্রবাসী বাংলাদেশিরা এ প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন।
পরিচালক ইসমাইল আহমেদ বলেন, উদ্যোক্তাদের জন্য এমন একটি সেতুবন্ধন তৈরি করাই লক্ষ্য, যা যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে টেকসই ব্যবসা গড়ে তুলতে সহায়তা করবে। আরেক পরিচালক মো. বদরুদ্দোজা সাগর আশা প্রকাশ করেন, মেলা বাংলাদেশের এসএমই খাতকে বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ করে দেবে এবং প্রবাসী ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ সম্ভাবনা তৈরি করবে।
প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ