নিউইয়র্কে ইউনাইটেড স্টেট ডেমোক্রেটিক নেটওয়ার্ক (ইউএসডিএন) গঠিত : শাহ নেওয়াজ প্রেসিডেন্ট, শেখ গালিব সেক্রেটারি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বসবাসরত শিক্ষার্থী ও পেশাজীবীদের সম্মিলিত অংশগ্রহণে আত্মপ্রকাশ করলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আকারের ডেমোক্রেটিক ক্লাব ‘ইউনাইটেড স্টেট ডেমোক্রেটিক নেটওয়ার্ক’ (ইউএসডিএন)। নবগঠিত এই সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ি ও সাপ্তাহিক আজকাল-এর সম্পাদক শাহ নেওয়াজ। ফাউন্ডার সেক্রেটারি হিসেবে রয়েছেন, আইটি বিশেষজ্ঞ শেখ গালিব রহমান।

গত ১২ আগস্ট জ্যামাইকা হিলসাইডের একটি রেস্টুরেন্টে নতুন এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এ সময় শেখ গালিব রহমান, নাফিছা সৈয়দা, নাহিয়ান রহমান, তানভির হোসেন, তাওহিদ, রাফিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নবগঠিত এই ডেমোক্র্যাটিক ক্লাবের বিষয় নিয়ে নাহিয়ান রহমান জানিয়েছেন, কমিউনিটির মানুষের ভোটাধিকারের বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে তুলে ধরবো। মূলধারার সঙ্গে বাংলাদেশি কমিউনিটির একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে ‘ইউনাইটেড স্টেইট ডেমোক্রেটিক নেটওয়ার্ক’ (ইউএসডিএন)। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে এই সংগঠনের কমিটি করার পরিকল্পনা নেয়া হয়েছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes