নিউইয়র্কে উডসাইড বাইতুল জান্নাহ জামে মসজিদের সাবেক সভাপতি মতাহীর ইন্তেকাল; বাংলাদেশ সোসাইটির শোক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের উডসাইড বাইতুল জান্নাহ জামে মসজিদের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা এবং বিয়ানীবাজার উপজেলা ১০ নং মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি মোঃ মতাহীর আলি বার্ধক্য জনিত কারণে ২৫ জানুয়ারী ভোরে নিউইয়র্কের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

হাজি মোঃ মতাহীর আলির মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ, ট্রাস্টি বোর্ড ও নির্বাচন কমিশনের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকল প্রবাসীদের কাছে দোয়া চান যাতে মরহুমকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে গভীর সমাবেদনা জ্ঞাপন করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল