নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন ইন্কের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
USA_Bangladeshi_Organization_
YouTub//youtu.be/zxgQ256PFxs http://www.youtube.com/watch?
ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন ইন্কের বার্ষিক কনভেনশন।
ম্যানহাটানের হোয়াইট প্লেগ্রাউন্ডে ২৫ আগস্ট এ কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশন উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন খেলাধূলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার।
ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন ইন্কের সভাপতি ইকবাল আহমেদ মাহবুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেসুর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর বিল পারকিনস ও নিউইয়র্ক স্টেট এসেম্বলীম্যান এরিক এ স্টেভেনসন।
অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট সিনেটের পক্ষ থেকে ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন ইন্ককে প্রক্লেমেশন প্রদান করা হয়। অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট এসেম্বলীম্যান এরিক এ স্টেভেনসন ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন ইন্কের সভাপতি ইকবাল আহমেদ মাহবুব কে প্রক্লেমেশন প্রদান করেন।
অনুষ্ঠানে খেলাধূলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও বিশেষ সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
এছাড়া অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য বাংলা পত্রিকা সম্পাদক আবু তাহেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
কনভেনশন উপলক্ষে মডেল নামে একটি স্মরণীকা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে নিজেদের অবস্থান সুসংহত করতে বাংলাদেশী-আমেরিকানদের অধিকহারে মূলধারার রাজনীতির পাশাপাশি খেলা-ধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত হতে হবে। তাহলেই প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








