Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এস্টোরিয়া স্ট্রিট ফেয়ারে মনোজ্ঞ সঙ্গীত ও নৃত্য পরিবেশন; মানুষের ঢল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: September 8, 2023 | 12:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ৪ সেপ্টেম্বর সোমবার লেবার ডে উইকেন্ডে উৎসব আমেজে অনুষ্ঠিত হলো ‘এস্টোরিয়া পথমেলা’। লং আইল্যান্ড সিটির প্রবাসী বাংলাদেশীসহ আশপাশের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাণভরে মেলাটি উপভোগ করেন। এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইনক এই মেলার আয়োজন করে। বেলা তিনটার দিকে একগুচ্ছ বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি কউন্সিল ডিস্ট্রিক্ট ২৬ এর জুলি ঊন, স্টেট সেনেটর ক্রিস্টিন গঞ্জালেজ, সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২২ এর টেফিনি কাবান, এসেম্বলি ওম্যান ক্রিস্টিনা গঞ্জালেজ রোহা, স্টেট এসেম্বলি মেম্বার জোহরান মামদানি, কুইন্স ডিসট্রিক্ট এটর্নি অফিসের কমিউনিটি কো-অর্ডিনেটর রোকেয়া আক্তার, এটর্নি এট লার্জ মঈন চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বদরুন নাহার খান মিতা, সাবেক সাধারণ সম্পাদক মিসবা মজিদ, সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল, এপোলো ইন্সুরেন্সের স্বত্বাধিকারী শমসের আলী, সিডিপ্যাপ এর সভাপতি আবু জাফর মাহমুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সদস্য শেখ আক্তার ইসলাম, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি ফজলু মিয়াঁ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সোসাইটির বাংলাদেশ আমেরিকান সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জালালাবাদ এসোসিয়েশন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, ওসমানী নগর এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ফকরুল চৌধুরী মিসলু ও সাবেক সভাপতি বশির উদ্দিন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির প্রচার সম্পাদক সৈয়দ ফাহমি, ১১৪ প্রিসেন্ট এর সাব্বির আহমেদ, নিউইয়র্কে পেরেচবেটিরিযান হসপিটালের ইঞ্জিনিয়ার সায়েম রহমান, মোঃ খায়ের, লায়েকুল হাসান তরফদার মো. বাতেন, শেখ ফকরুল ইসলাম, কাউসার চৌধরী, শেখ সিপার আহমেদ, সাইফুর খান হারুন, নজরুল গনি, লিটন আহমেদ, আল আমিন, মৌ. জিন্না, সরয়ার, কামাল আহমেদ, জায়েদ আহমেদ, টিটু, আজমান আলী, কায়সার ফয়সল রাজা মিয়া এসময় মেলা কমিটির নেতৃবৃন্দ সহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ছিল বিনামূল্যে খাওয়া দাওয়ার ব্যাবস্থা। প্রায় ২০০ বাচ্চার মধ্যে স্কুল সাপ্লাই, গেম, স্নাক্স এবং বিভিন্ন উপহার সামগ্ৰি বিতরণ করা হয়।
মেলায় কমুনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য স্টেট সেনেটর ক্রিস্টিন গঞ্জালেজ এর অফিস থেকে সোসাইটির উপদেষ্টা চৌধুরী সালেহ, সৈয়দ মামুন, সদস্য সাব্বির আহমেদ, সদস্য তানজুম লগ্ন, নওশীন খান, নজরুল গনি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান এবং তুষার ভুঁঞান ও এসেম্বলি ওমেন জেনিফার রাজকুমার এর পক্ষ থেকে মোহাম্মদ আলী, আপেল ইন্সুরেন্সের স্বত্তাধাকির শমসের আলী, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম ও কমিউনিটি এক্টিভিস্ট বশির খান সহ আরো অনেক কে সাইটেশন প্রদান করা হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কালা মিযা সহ প্রবাসী শিল্পী কামরুজ্জামান বকুল, মেহজাবিন মেহা, মনিকা দাস, গাজী এস এ জুয়েল, শাহেদ আহমেদ। এছাড়াও নৃত্য পরিবেশন করেন নিাতুন নেহার হেরা।
সুতপা চৌধুরীর উপস্থানায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এমাদ আহমেদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, চৌধুরী সালেহ, আব্দুর রহমান, সৈয়দ মামুন, ভাইস প্রেসিডেন্ট কয়েস আহমেদ, এরশাদুল আমিন, সহ সাধারণ সম্পাদক এহসানুল ইসলাম শিমুল, কোষাধক্ষ এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সমাজকর্মী ফাহিমুজ্জামান খান, সদস্য ফয়সল আহমেদ, শামসুল ইসলাম, মোহাম্মদ মাহমুদুল হাসান, শাহীন হাসনাত, আনওয়ার হোসাইন, হারুনুর রশিদ, আবু সুলেমান. মো নুরুল হক, কাজী মরিয়ম, সাদমান রশিদ।
সবশেষে ছিলো র‌্যাফল ড্র। এতে স্বর্ণের চেইন, টিভি, ট্যাবসহ আকর্ষনীয় পুরষ্কার ছিলো। যারা মেলা আয়োজন ও সফলতায় বিশেষ সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের সভাপতি সোহেল আহমেদ এবং সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ