নিউইয়র্কে একই মঞ্চে গান গাইলেন জনপ্রিয় সংগীত শিল্পী মিতালী মুখার্জী ও বাদশা বুলবুল
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কের জ্যামাইকার মেরী লুইস একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল মিউজিক্যাল নাইট মিতালী মুখার্জী এন্ড বাদশা বুলবুল। গত ২৬ আগস্ট নিউইয়র্কে গ্যালাক্সী মিডিয়ার আয়োজনে “এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও” “ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়” “যেটুকু সময় তুমি থাকো পাশে” সহ অসংখ জনপ্রিয় গান গেয়ে দর্শকদের বিমোহিত করে রেখেছেন।
দুই বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী সুকণ্ঠি মিতালী মুখার্জীর গাওয়া “এই দুনিয়া এখনতো আর সেই দুনিয়া নাই” “দুই পয়সার আলতা” ছবির এই গানটিও শোভা পায় অনুষঠানে।
সাথে ছিলেন আরেক বরেন্য ও দেশ সেরা গায়ক বাদশা বুলবুল। যার গানে মুগ্ধ পুরো অডিটোরিয়াম। প্রথমেই মা মাটির গান দিয়ে মিউজিক নাইটের শুরুটা করেন বাদশা বুলবুল। একের পর এক পরিবেশন করেন নিজের এবং দর্শকের পছন্দের গান। দর্শকের পছন্দের তালিকায় ছিলো মান্না দে, জগজিত সিং, মোহাম্মদ রফিক সহ বিভিন্ন শিল্পীর গাওয়া গজল ও পরিচিত সব গান। বাদশা বুলবুল টানা এক ঘন্টা গান পরিবেশন করে মুগ্ধ করেন দর্শক শ্রোতাদের।
গ্যালাক্সী মিডিয়ার কর্নধার বদরুদ্দোজা সাগর বলেন, রুচির দূর্ভিক্ষের প্রতিবাদে প্রবাসে সঙ্গীতের নান্দনিক ধারাকে অভ্যাহত রাখতে আজকের এই পরিবেশনা ।আর এই রকম নান্দনিক অনুষঠান উপস্থাপন করতে গ্যালাক্সী মিডিয়া বদ্ধপরিকর। তারই ফলশ্রুতিতে মিতালী মুখার্জীর মত একজন জনপ্রিয় এবং গুণী শিল্পী নিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন প্রিসিলা।
সুস্থ্য সংগীত চর্চায় পাশে থাকার জন্য বদরুদ্দোজা সাগর সবাইকে আগামী ১লা অক্টবর ২০২৩ এ কনা ও ইমরানের মেলোডিয়াস নাইট অনুষ্ঠানটিতে আসার জন্য আমন্ত্রণ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল