Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: April 18, 2014 | 6:03 AM

ইউএসএ নিউজ অনলাইন.কম: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশন নিউইয়র্কে উদযাপন করলো ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। নিউইয়র্কে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। এসময় একুশে টেলিভিশনের উপদেষ্টা সংগীতশিল্পী বেবী নাজনীন, নিউইয়র্কে ইটিভি ইউএসএ’র সিইও আসমা করিম, টেরিটোরিয়াল কোঅর্ডিনেটর ফখরুল আলম, বাংলাদেশ থেকে আগত ইটিভির কর্মকর্তা এসএম শামসুর রহমান শিমুল ও এখন সময় পত্রিকার সম্পাদক কাজী শামসুল হক উপস্থিত ছিলেন।
শামীম আহসান বলেন, একুশে টেলিভিশন বাংলাদেশের সম্প্রচার মাধ্যমে একটি ইতিহাস। ইটিভি তাদের কর্মকা-ের মাধ্যমে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে পেরেছে বলেই চ্যানেলটি স্বকীয় বৈশিষ্ট্যে বাংলাদেশের দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছে। বস্তুনিষ্ঠ সংবাদ ও বৈচিত্রপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইটিভি তার গ্রহণযোগ্যতা ধরে রাখতে সচেষ্ট হবে বলে মনে করেন কনসাল জেনারেল। গণমাধ্যমের সাথে তার নিবিড় সম্পর্কের অভিজ্ঞতার কথা উল্লেখ করে শামীম আহসান বলেন, নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সেবায় তিনি সাংবাদিকদের পরামর্শ চান।
একুশে টেলিভিশনের উপদেষ্টা বিশিষ্ট কণ্ঠশিল্পী বেবী নাজনীন বলেন, ইটিভি সাদাকে সাদা কালোকে কালো বলে। ইটিভি সব ধরনের ভয়ভীতির উর্ধ্বে থেকে সবসময় সংবাদ পরিবেশন করে বলেই দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে।
আমেরিকায় একুশের টেলিভিশনের সিইও আসমা করিম নতুন নতুন পরিকল্পনার কথা উল্লেখ করে প্রবাসে ইটিভির পথচলায় সবার সহযোগিতা কামনা করেন।
টেরিটোরিয়াল কোঅর্ডিনেটর ফখরুল আলম একুশের আগামীর পথচলায় প্রবাসীদের সহযোগিতা চান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ রহমান মান্নান, পিপল এন টেকের কর্ণধার বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ আবু হানিপ, সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক ও জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র সভাপতি জাকারিয়া মাসুদ, বাংলাদেশ টেলিভিশনের সাবেক অনুষ্ঠান প্রযোজক রিয়াজউদ্দিন বাদশা, সংগীত শিল্পী লিনি সাবরীন, নারায়ণগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট শামসুল আলম লিটন, সাংবাদিক আকবর হায়দার কিরণ, বিশিষ্ট আলোকচিত্রী নিহার সিদ্দিকী, চ্যানেল আইয়ের সিওও আবিদ রহমান, সাউথ জার্সি এসোসিয়েশনের প্রেসিডেন্ট জহিরুল ইসলাম বাবুল, সেক্রেটারি জেনারেল নুরন্নবী শামীম, নিউজার্সির কমিউনিটি অ্যাক্টিভিস্ট শেখ আজিম ও মেরাজ খান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল।
পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, লিনি সাবরীন, সায়রা রেজাসহ যুক্তরাষ্ট্রের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV