নিউইয়র্কে এক মঞ্চে গাইলেন বেবী নাজনীন কনক চাঁপা, রিজিয়া পারভীন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসে এই প্রথমববারের মত এক মঞ্চে গাইলেন বাংলাদেশের তিন জনপ্রিয় সংগীত শিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন। নিউইয়র্কে এ রেকর্ড গড়েছেন শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। গত সোমবার লেবার ডে উইক্যান্ডের শেষ দিনে কুইন্স প্যালেসে এ ইতিহাস সৃষ্টি হয়। এ রেকর্ড গড়েছেন শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। এর আগে ২০১৬ এব ২০১৮ সালে দুই বার রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনকে এক মঞ্চে গান গাওয়ার ব্যবস্থা করেছিলেন আলমগীর খান আলম।
সোমবার কুইন্স প্যালেসে যৌথভাবে একটি গানও পরিবেশন করেছেন এই তিন শিল্পী। গানটি ছিল, ‘যে জন প্রেমের ভাব জানে না’। এসময় হলভর্তি দর্শক নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেছেন। এছাড়া তিন শিল্পী তাদের জনপ্রিয় গানগুলো গেয়ে দর্শক মুগ্ধ করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন জনপ্রিয় উপস্থাপিকা শামসুন নাহার নিম্মি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এল্ডার হোম কেয়ারের কর্ণধার গিয়াস আহমেদ। প্রধান অতিথি ছিলেন এনওআই ইন্স্যুরেন্সের কর্ণধার শাহ নেওয়াজ। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মিজানুর রহমান ভূইয়া মিল্টন। প্রধান উপদেষ্টা ছিলেন মিয়া দুলাল। প্রধান সমন্বয়কারী ছিলেন ইউনুস সরকার। আহবায়ক আব্দুর রশিদ বাবু, সদস্য সচিব শাহাদৎ হোসেন রাজু, যুগ্ম আহবায়ক ডা. নার্গিস আহমেদ, আমানত হোসেন, রওশন আরা কাজল। ট্রেজারার ছিলেন রাশিদা আহমেদ মুন।
অনুষ্ঠানে মমো, রানো নেওয়াজ, কামরুজ্জামান বকুল ও আমানত হোসেন সহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সর্বশেষ সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন। সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠান চলে রাত ২ টা পর্যন্ত। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত হলভর্তি দর্শক ছিল।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








