নিউইয়র্কে এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার বর্ণাঢ্য বনভোজন অনুষ্ঠিত
ইউএসএ নিউজ অনলাইন: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার ইনক্’র বার্ষিক বনভোজন। গত ৩০ আগস্ট শনিবার ব্যতিক্রমী এ বনভোজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত এনজিএফএফ স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের আত্মীয় স্বজনরা দিনভর এস্টেরিয়া পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করেন। মেতে উঠেছিলেন তারা বর্ণাঢ্য আয়োজনে। এনজিএফএফ স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিনত হয় এ বনভোজন।
এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার ইনক্’র সভাপতি ইয়াহিয়া বখত চৌধুরী সুইটসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মনিরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শাহানারা আলী, সহকারী এটর্নী জেনারেল এ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি আতাউর রহমান সেলিম, কমিউনিটি এক্টিভিস্ট জুনেদ চৌধুরী, মঞ্জুর হোসেন, শেখ আতিকুল ইসলাম, শহীদুজ্জামান জামান, ইঞ্জিনিয়ার আসাদ মন্ডল, লুৎফর রহমান, জাহানারা বেগম লক্ষী, আঙুরুন নেছা, নূর উদ্দিন, দেলোয়ার হোসেন, আমিনুর রহমান মামুন, নিলুফা বেগম, আনিসুর রহমান আনিছ, অমর চাঁদ, ডাবলু, তপু, খসরু, ফাহমিদা হাবিব লবি, স্বপ্না, মনোয়ারা বেগম, জহুরা চৌধুরী সাবিন, মহিম, নেলি, শওকত, পান্না, পলি, চাঁদনী, নেওয়াজ, মোহাম্মদ রহমান বাবলু, রোজি ফারহানা, বিলকিস, নীলু, কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন।
বনভোজনে বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের জন্য আয়োজন করা হয় খেলাধূলার। মহিলাদের জন্যও বিশেষ আয়োজন ছিল। সবশেষে আয়োজন করা হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র্যাফেল ড্র। এতে পুরষ্কার হিসাবে ছিল বিভিন্ন মূল্যবান সামগ্রী। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
র্যাফেল ড্রর প্রথম পুরস্কার ছিলো স্বর্ণের চেইন। আরএসআর ড্রাইভিং স্কুলের সৌজন্যে দেয়া এ পুরস্কারটি পান শেখ আতিকুল ইসলাম, মাই ক্যাবলের আতউর রহমান সেলিমের সৌজন্যে দেয়া দ্বিতীয় পুরস্কারটি পান মুহিম এবং মামুন’স টিউটোরিয়ালের সৌজন্যে দেয়া তৃতীয় পুরস্কার ডিজিটাল ক্যামেরা বিজয়ী হন নূর উদ্দিন।
সবশেষে আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই সুন্দর অনুষ্ঠান।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!