Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব‍্যাচ-চুরাশিয়ানদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: March 19, 2025 | 3:54 PM

আশরাফুল হাবিব মিহির : নিউইয়র্কের কুইন্সের পানসি রেস্টুরেন্টে গত ১৫ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়ে গেলো চুরাশিয়ানদের ইফতার আয়োজন। এতে নিউইয়র্কে অবস্থানরত এসএসসি ১৯৮৪ ব‍্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বিপুল সংখ্যক ব‍্যাচমেটসহ তাদের পরিবারের সদস‍্যগণ উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে ইফতার আয়োজন সম্পন্ন হয়।
নর্থ আমেরিকা চুরাশিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা শামস চৌধুরী রুশো-র আহবানে সাড়া দিয়ে বিকেল থেকেই চুরাশিয়ানরা হাজির হতে থাকেন। মুহূর্তের মধ্যে বিশাল মিলনমেলায় রুপ নেয়। অনেক বন্ধুকে একসাথে পেয়ে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। দোয়ার পর ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী দিয়ে সকলে ইফতার সম্পন্ন করেন।
মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই আয়োজনে অংশগ্রহণের জন‍্য রুশো সকলকে ধন্যবাদ জানান। লজিষ্টিক সাপোর্টের জন‍্য আবুল ফজল দিদারুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। আলোচনায় অংশ নেন নাদির খান, মির্জা শওকত, শেখ ইয়াসমিন, নাসরিন চৌধুরী, কানিজ তাহমিনা, রাব্বি সাঈদ, মাহের আব্দুল্লাহ, হাসান মাহমুদ, মাসুদ ভূইঁয়া, দিদারুল ইসলাম, শেখ শাহিদ, শাহনাজ কাদির, সাবিরা করিম, জান্নাতুল ফেরদৌস সুরমা, সোহানা আহমেদ, হুমায়ুন কবির, কামরুল হাসান, শাহ মুজিবুর রহমান প্রমুখ।
আলোচনায় রমজানের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষাকে কাজে লাগিয়ে সহমর্মিতার মাধ্যমে পরিবার ও সমাজে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া, ১৯ জুলাই কানাডায় অনুষ্ঠিতব‍্য নর্থ আমেরিকা চুরাশিয়ান বার্ষিক মিলনমেলায় অংশগ্রহণ ও রেজিস্ট্রেশন বিষয়েও আলোচনা করা হয়।
সবশেষে সকলে মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার কল‍্যান কামনা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ