নিউইয়র্কে ওবায়েদুল কাদেরের জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও ‘বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ’র দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়েদুল কাদেরের সুস্থ্যতা কামনা করে
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে নিউইয়র্কে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে। গতকাল স্থানীয় সময় ৪ মার্চ সোমবার রাতে জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে আয়োজিত মিলাদ মাহফিলে মিলাদ ও মোনাজাত পুরচালনা করেন মওলানা সাইফুল আলম সিদ্দিকী।
এর আগে এর আগে দলীয় অন্যতম শীর্ষ নেতার সুস্থ্যতা কামনা করে সংক্ষিপ্ত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফার্মাসিস্ট আকতার হোসেন। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়েদুল কাদেরের সুস্থ্যতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাথেন সহ সভাপতি বসারত আলী, মাহবুবুর রহমান, শামসুদ্দিন আজাদ, লুৎফর করিম, উপদেষ্ঠা ডা. মাসুদুল হাসান, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়া, উপ-দপ্তর সম্পাদক এম এ মালেক, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকন, জুয়েল আহমেদ প্রমূখ। মিলাদ মাহফিলে আরও যোগ দেন সরাফ সরকার, রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডা. বাতেন, সামশুল আবদীন, শাহাদাৎ হোসেন, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, আর আমিন, গণেশ কীর্তনিয়া, সাইকুল ইসলাম। আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকরা যোগ দিয়ে প্রিয় নেতার সুস্থ্যতা কামনায় মহান আল্লাহ তা‘আলার কাছে মোনাজাত করেন।

একই দিন নিউ ইয়র্কের ব্রুকলীনে ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনায় ‘বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ’র যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় । মাহফিল পরিচালনা করেন স্থানীয় বেলাল মসজিদের ইমাম আহমেদ আব্দুৃল করিম। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সংগঠনের সভাপতি রমেশ চন্দ্র রায়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা এবং চন্দন দত্ত, নোয়াখালী সমিতির সাবেক সভাপতি মফিজ উদ্দিন প্রমুখ।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








