Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা’র জমজমাট বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: August 5, 2023 | 8:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা ইনক্’র বনভোজন। প্রাকৃতিক সোৗন্দর্যমন্ডিত এস্টোরিয়া পার্কে গত ৩০ জুলাই রোববার এ আয়োজনে যোগ দেন ওসমানীনগর ছাড়াও বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী। অনেকেই সপরিবারে অংশ নেন ওসমানীনগর প্রবাসীদের এ মিলন মেলায়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি আজিজ আহমদ ছালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী মিছলুর পরিচালনায় বনভোজনের উদ্বোধন করেন প্রধান অতিথি ওসমানীনগরের কৃতিসন্তান ব্যারিস্টার জিনাত জাহান চৌধুরী এটর্নি এট ল।
বনভোজনের আহ্বায়ক মালিক শেখ, সদস্য সচিব আব্দুল মজীদ এবং প্রধান সমন্বয়কারী ও সাবেক সভাপতি বশির উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা এমএ সালাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার উপদেষ্টা কাজী অদুদ আহমদ, আবদুল কাদির, সাইফুল চৌধুরী জামিল, অধ্যক্ষ লুৎফুর রহমান আক্তার, পীযুষ দত্ত, মাহবুব গনী ওসমানী, আব্দুল ছালিক, সহ সভাপতি খালিক মিয়া ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সাবেক সহ সভাপতি তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীলী নেতা আব্দুর রহিম বাদশা ও শেখ আতিকুর রহমান, মোহাম্মদ আলী এটর্নি এট ল, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক সানু, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, সিলেট সদর সমিতির সভাপতি আব্দুল মালেক খান লায়েক, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, শ্রীমঙ্গল এসোসিয়শন অব আমেরিকা ইন্ক’র সভাপতি মামুনুর রশিদ শিপু, সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি জুসেফ চৌধুরী, সংগঠনের প্রচার সম্পাদক জুমানুর তপাদার দিপু, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা, যুগ্ম সাধারণ সম্পাদক আনছার তপাদার, সদস্য মাসুদুর রহমান খান অপু, দিপু তপাদার, আব্দুল ওদুদ, কমিউনিটি নেতা জুহেব চৌধুরী, ডা. জুন্নুন চৌধুরী, আব্দুল্লাহ মাহমুদ, মনসুর আহমেদ চৌধুরী, ফুলতলী ইসলামিক সেন্টারের উপদেষ্টা আলহাজ মোতাহির হোসাইন, মনজুর আলম, যুক্তরাষ্ট্র যুবদল নেতা আব্দুল বাতেন, রিয়েল্টর অব নিউইয়র্ক’র কাজী হোসাইন, কাজী ছিদ্দিক আহমেদ প্রমুখ।
বনভোজন উদ্বোধনের আগে অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। দিনব্যাপি বনভোজনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত ওসমানীনগরের নারী-পুরুষ-শিশু-কিশোররা এস্টেরিয়া পার্কের খোলা মাঠে খেলা-ধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন। খেলাধুলার মধ্যে ছিল বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা ও পুরুষদের ফুটবল খেলা। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন কর্মসূচি শেষ হয়। ফুটবল খেলা খেলায় উইনার্সদেরকে ট্রফি প্রধান করা হয়।
রাফেল ড্র তে প্রথম পুরস্কার ৫০০ ডলার ক্যাশ, ২য় পুরস্কার ল্যাপটপ, ৩য় পুরস্কার ৫০ ইঞ্চি টিভিসহ মোট ১০টি আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়।
এর আগে দুপুরে পরিবেশন করা হয় সুস্বাদু মধ্যাহ্ন ভোজ। বিকেলে ছিল মিস্টান্ন এবং পান-সুপাড়ি।
অনুষ্ঠানে অতিথিরা সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ এ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি আজিজ আহমদ ছালিক এবং সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী মিছলু বনভোজন কে সফল করার জন্য বনভোজন উদযাপন কমিটিসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। পুরস্কার দাতা ও আপ্যায়নে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV