নিউইয়র্কে কবি শহীদ কাদরীর জন্য ‘তোমাকে অভিবাদন’ ২৯ সেপ্টেম্বর
![]() |
নিউইয়র্ক: তিরিশোত্তর যুগের বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, প্রবাসে বাংলা কাব্যচর্চার সক্রিয় প্রেরণা, দীর্ঘ কয়েক যুগ ধরে নিউইয়র্কপ্রবাসী কবি শহীদ কাদরীকে সম্মিলিতভাবে শ্রদ্ধা জানাবে নিউইয়র্কে বাংলাদেশিদের শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনসমূহ।
আগামী ২৯ সেপ্টেম্বর, রোববার, সন্ধ্যা ঠিক ৬টায় অনুষ্ঠানটি শুরু হবে বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটসের থার্টি সেভেন অ্যাভিনিউ এবং ৭৭ ও ৭৮ স্ট্রিটের মাঝামাঝি পিএস ৬৯ মিলনায়তনে।
কবি শহীদ কাদরীর কবিতা ও কাব্য-চেতনা এবং সমাজ ও জীবন সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি—এসব নিয়ে কবির ভাবনাকে উপজীব্য করে সাজানো হচ্ছে ‘তোমাকে অভিবাদন’ শীর্ষক এই অনুষ্ঠান। এর সঙ্গে সমন্বয় করা হচ্ছে স্থানীয় কাব্যামোদীদের ভাবনাকেও।
কবি শহীদ কাদরীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের এই অনুষ্ঠানে থাকবে কবির জীবনী পাঠ, সংগৃহীত ভিডিও ও উপস্থিত আত্মকথন এবং কবির নিজের কন্ঠে কবিতা আবৃত্তিসহ নির্বাচিত শিল্পীদের উপস্থাপনায় নৃত্য, সংগীত ও আবৃত্তি।
অনুষ্ঠানটি আয়োজনের লক্ষ্যে কাজ করছে নিউ ইয়র্কের সবক`টি প্রথম সারির শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
আশা করা যাচ্ছে, কবি শহীদ কাদরীর প্রতি নিউইয়র্কের কাব্যামোদীদের প্রাণঢালা শ্রদ্ধা ও ভালোবাসায় মেশানো ব্যতিক্রমী এ উদ্যোগ সবার ভালো লাগবে।আকবর হায়দার কিরন
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD









