Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে নির্বাচন ২৭ জুন : এটর্নি মঈন চৌধুরীর নেতৃত্বে মেলিন্ডা কাটজকে বাংলাদেশি কমিউনিটির সমর্থন

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: June 11, 2023 | 12:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে মেলিন্ডা কাটজকে সর্বজনীন সমর্থন দিল বাংলাদেশি কমিউনিটি। আর এ সর্মথনের নেতৃত্ব দেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী। গত ৫ জুন সোমবার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বিপুল মনুষের উপস্থিতিতে কমিউনিটি নেতৃবৃন্দ মিলিন্ডা কাটজকে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে সর্মথন দেয়। সবাই সমস্বরে শ্লোগান ধরে বলেন, “ফোর মোর ইয়ারস ফর মিলিন্ডা”। আগামী ২৭ জুন ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি ইলেকশন অনুষ্ঠিত হবে। কুইন্সের সংখ্যাগরিষ্ঠ আমেরিকান রেজিস্টার্ড ভোটার ও সর্মথক হওয়ায় প্রাইমারিতে বিজয়ী প্রার্থীকেই চূড়ান্ত বিজয়ী হিসেবে ধরা হয়। বাংলাদেশি আমেরিকানদের এই অকুন্ঠ সর্মথন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন মিলিন্ডা। তিনি বলেন, গত ২০ বছর ধরে আমি বাংলাদেশি কমিউনিটির সাথে কাজ করে আসছি। শান্তিপ্রিয় ও পরিশ্রমি কমিউনিটির দেখভালো করার দায়িত্ব ডিস্ট্রক্ট এটর্নির। এ লক্ষ্যে কুইন্সের আইনশৃংখলার উন্নয়ন করতে পরিশ্রম করছি। রাস্তা থেকে শত শত অস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যান্য কাউন্টির তুলনায় কুইন্সে ক্রাইম অনেক কম। আমি আবার নির্বাচিত হলে আপনাদের পাশে সবসময় থাকবো। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন এটর্নি মঈন চৌধুরী।
মিলিন্ডাকে সর্মথন করে বক্তব্য রাখেন মূলধারার প্রবীন রাজনীতিক মোর্শেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট জিল্লুর রহমান জিল্লু, কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার ও বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, আমিন মেহেদী,প্রফেসর হুসনে আরা, টাইম টিভির সিইও আবু তাহের, জাকির এইচ চৌধুরী, ফাহাদ সোলায়মান, দিলীপ নাথ, এডভোকেট নাসির উদ্দীন, বাগ’র চেয়ারম্যান জয়নাল আবেদীন, মনিকা রায় চৌধুরী, রোকেয়া আক্তার, সৈয়দ রাব্বি, আনাফ আলম, নুসরাত আলম, লাভলু আনসার, মোহাম্মদ উদ্দীন, লুৎফর রহমান লাতু, নুরুল হাসান, এএফএম জামান, শাকিল মিয়া, মিয়া মোঃ দুলাল ও আবুল হোসেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ