কুমিল্লা বিভাগের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : “কুমিল্লা নামেই বিভাগ চাই, এ ব্যাপারে আপোষ নাই” এই শ্লোগানে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস নবান্ন’র সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির আহবায়ক সারোয়ার খান বাবু, সদস্য সচিব সাংবাদিক এসএম সোলায়মান, প্রধান সমন্বয়ক মামুন মিয়াজী, যুগ্ন সমন্বয়ক মিয়া মোহাম্মদ দুলালসহ নিউইয়র্কে বসবাসকারী বৃহত্তর কুমিল্লার নেতৃবৃন্দ।
মানববন্ধনে কুমিল্লাবাসী ছাড়াও দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশীরা কুমিল্লা বিভাগের দাবীর আন্দোলনকে সমর্থন জানান।
২০১৮ সালের ২৫ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির প্রথম মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








