নিউইয়র্কে কুরআন একাডেমি ফর ইয়াং স্কলারস বিআইসি ক্যাম্পাস এর ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রুকলীনে কুরআন একাডেমি ফর ইয়াং স্কলারস বিআইসি ক্যাম্পাস এর ফান্ডরেজিং ডিনার গত ৯ ফেব্রুয়ারী শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ব্রুকলীন ইসলামিক সেন্টার (বিআইসি) এর সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে এবং বিআইসি সহ সভাপতি ও মুনা নিউইয়র্ক সাউথ জোনের জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি পরিচালক মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশিদ। প্রধান বক্তা ছিলেন ইসলামিক কালচারাল সেন্টার অব নিউইয়র্কের ৯৬ মসজিদের ইমাম ড, জাকির আহাম্মেদ, বিশেষ বক্তা ছিলেন মুনা ন্যাশনাল অ্যাসিষ্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহাম্মেদ আবু ওবায়দা। অন্যদের মধ্যে আরো আলোচনায় অংশ নেন মুনা মজলিশে সুরার সদস্য আবু সামিহা সিরাজুল ইসলাম, মুনা নিউইয়র্ক সাউথ জোন সভাপতি সাফায়াত হোসেন সাফা ও মুনা নিউইয়র্ক নর্থ জোন সভাপতি রাশেদুজ্জমান। শিক্ষার্থীরা কোরআন থেকে তেলাওয়াত করেন।
প্রধান অতিথি হারুন অর রশিদ বলেন, কুরআন একাডেমি ফর ইয়াং স্কলারস বিআইসি ক্যাম্পাস ছাত্র-ছাত্রীদেরকে শুধুমাত্র মসজিদের ইমাম বা হাফিজ হবার জন্য তৈরী করবে না, দুনিয়া এবং আখেরাতে সাফল্য অর্জন করবে এমন ছাত্র-ছাত্রী তৈরী করবে ইনশাহআল্লাহ।
অনুষ্ঠানে ইসলামের আলোকে বিস্তারিত আলোচনাসহ বিশ্বশান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন ড, জাকির আহাম্মেদ। আবু ওবায়দা আফসোস করে বলেন, মুসলমানরা ইন্ডিয়াকেও শাসন করেছে, কিন্তু একটি তাজমহল ছাড়া কিছুই করতে পারেননি। আবু সামিহা সিরাজুল ইসলাম বলেন, আমরা আগামী প্রজন্মকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে না পারলে, তারা হারিয়ে যাবে।
অনুষ্ঠানের সভাপতি সাইফুল আলম কুরআন একাডেমি ফর ইয়াং স্কলারস বিআইসি ক্যাম্পাস এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সুধীদের কাছ থেকে ১ লাখ ডলারেরও বেশি অর্থ প্রতিশ্রুতি পাওয়া গেছে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








