Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে খ‍্যাতনামা টেবিল টেনিস খেলোয়ার শফিকুল আলম কলি’র মৃত্যুতে চুরাশিয়ানদের দোয়া ও শোক সভা

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: May 9, 2024 | 1:48 PM

আশরাফুল হাবিব মিহির : নর্থ আমেরিকা এসএসসি ‘৮৪ গ্রুপের সদস্য খ‍্যাতনামা টেবিল টেনিস খেলোয়ার শফিকুল আলম কলি গত ৪ মে শনিবার ভোরে নিউইয়র্কের এস্টোরিয়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। অসুস্থতার কোনো পৃর্ব লক্ষণ ছাড়াই আকস্মিকভাবে ঘুমের মধ্যে মারা যান তিনি। গত রবিবার বাদ মাগরিব ইস্ট এলহার্স্ট বায়তুন নূর মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরদিন সোমবার সকাল দশটায় তার মরদেহ লং আইল্যান্ডের ওয়াশিংটন মুসলিম মেমোরিয়াল কবর স্থানে দাফন করা হয়েছে।
যশোরের সন্তান শফিকুল আলম কলি ২০১৫ সালে স্বপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। স্ত্রী আর তিন সন্তান নিয়ে বসবাস করতেন নিউইয়র্কের এস্টোরিয়াতে। সদা হাস্যোজ্জ্বল মানুষটির মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে।
এসএসসি’৮৪ ব‍্যাচ নর্থ আমেরিকা, নিউইয়র্ক তাদের সতীর্থ ও প্রিয় বন্ধু কলি’র স্মরণে গত ৬ মে সোমবার কুইন্সের হিলসাইডের পানশীতে শোকসভা ও দোয়ার আয়োজন করে। বন্ধুকে হারিয়ে সবাই ভীষণ শোকাভিভূত ও ভারাক্রান্ত ছিলেন। তারা প্রয়াত বন্ধুর আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোকসভায় এসএসসি’৮৪ ব‍্যাচ নর্থ আমেরিকার সদস্যরা, কলির পরিবারের জন্য অর্থ সংগ্রহ করেন এবং সকল সংগৃহিত অর্থ মরহুমের পরিবারের কাছে হস্তান্তর করা হবে, জানান।
দোয়া ও শোক সভায় বক্তব্য রাখেন- শামস চৌধুরী রুশো, মাসুদ ভূইঁয়া, ইয়াসমিন শেখ, মির্জা শওকত, কানিজ তাহমিনা, রেহেনা জাফর, শাহানাজ কাদির, আকলিমা রানা, সাবিরা করিম, সুফিয়া বেগম, এমদাদুল হক, শেখ শাহিদ, হাসান মাহমুদ, ঝুলন সেন, আনোয়ারুল ইসলাম, মফিদুল ইসলাম সুমন, প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV