নিউইয়র্কে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল : ‘বাংলাদেশ সেমিটারি’ প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শনিবার ব্রুকলীনের নোয়াখালী ভবনে বিপুল সংখ্যক অতিথিকে ইফতারিতে আপ্যায়ন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সংগঠনের সভাপতি নাজমুল হাসান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউছুপ জসীমের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া। শুছেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাজি মফিজুর রহমান, সদস্য খোকন মোশাররফ প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র কার্যকরী ও ইফতার কমিটির কর্মকর্তারা।
রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মোহাম্মদ ইসমাইল।
অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুর রব মিয়া নোয়াখালী সোসাইটি ইউএসএ’র উদ্যোগে বাংলাদেশিদের জন্য বৃহত্তম কবরস্থান ‘বাংলাদেশ সেমিটারি’ প্রকল্প বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এই ইফতারে কমিউনিটির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নোয়াখালীবাসী অংশ নেন। নোয়াখালী ভবন হলটি ছিল কানায় কানায় ভর্তি। ভেতরে সংকুলান না হওয়ায় ভবনের সামনের আঙ্গিনায় অনেকে ইফতার করতে দেখা গেছে।
সংগঠনের সভাপতি নাজমুল হাসান মানিক এবং সাধারণ সম্পাদক ইউছুপ জসীম ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল