নিউইয়র্কে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে, তাহলেই তারা বাংলাদেশকে জানতে ও বুঝতে পারবে। তাদের মধ্যে তৈরী হবে দেশ প্রেম। মার্তৃভূমিকে ভালোবাসতে শিখবে।
স্থানীয় সময় ২৯ মার্চ শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর কাজী মোঃ ইসমাঈলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমলাক হোসেন ফয়সালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক মনির হায়দার। অন্যান্যদের বক্তব্য দেন ড. আবুল কাশেম, মানবাধিকার নেতা মাহতাব উদ্দিন, ড. এসআই শেলী, জাহাঙ্গীর আলম, প্রফেসর নূরুল ইসলাম, এটর্নী আবদুল আজিজ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবীরাও বক্তব্যে দেন।
বক্তারা বলেন, স্বাধীনতার ৪৩ বছরেও দেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারছেনা। দেশের কাঙ্খিত উন্নয়ন সাধিত হয়নি। প্রতিনিয়ত লংঘন হচ্ছে মানবাধিকার। দেশে হানাহানি চলছে। দেশে হানাহানি বন্ধ করার প্রতিজ্ঞা করতে হবে রাজনীতিবিদদের।
সভাপতির বক্তব্যে প্রফেসর কাজী মোঃ ইসমাঈল বলেন, বর্তমানে দেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার পথে।

সাংবাদিক মনির হায়দার বলেন, দেশ বর্তমান অবস্থায় চলতে থাকলে আগামী দু’শ/ চার’শ বছরেও সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা আমেরিকার মত উন্নত দেশের সম পর্যায়ে পৌঁছাতে পারবেনা। দেশকে উন্নত দেশের সমপর্যায়ে নিতে হলে, দেশের সার্বিক রাষ্ট্র কাঠামোর উন্নয়ন করতে হবে। তিনি বলেন, দেশের সত্যিকার উন্নতির জন্য রাষ্ট্র কাঠামোর উন্নতি হওয়া দরাকর।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে অংশ নেন। অনুষ্ঠানে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!