Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: January 19, 2024 | 12:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (সিএমবিবিএ) নতুন কমিটির অভিষেক।
১৪ জানুয়ারূ রোববার রাতে নিউইয়র্কের লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে এই অভিষেক অনুষ্ঠিত হয়। তিন পর্বের এই অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি আব্দুর রব চৌধুরী। দ্বিতীয় পর্বে ছিল নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ। এতে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি আব্দুর রব চৌধুরী।
অভিষিক্তরা হলেন : সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি লিয়াকত আলী ও আবুল খায়ের, সাধারণ সম্পাদক মইনুল আলম, সহ-সাধারণ সম্পাদক মীর কাশেম, কোষাধ্যক্ষ আনোয়ারুল আজিম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার এবং অফিস সম্পাদক রুহুল চৌধুরী, সাংস্কৃতিক এবং ক্রীড়া সম্পাদক সাদাত, কার্যনির্বাহী সদস্য আমীর হোসেন রানা, হাসান মহিউদীন ও মঈনুল হুদা।
অনুষ্ঠানের আহ্বায়ক হাসান মহিউদ্দিন এবং সদস্য সচিব রানা আমীরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা সদস্য মামুন রশীদ সংগঠনের নানান দিক তুলে ধরে সবার প্রতি নির্দেশনামূলক বক্তব্য দেন। সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন উপদেষ্টা কমিটির সদস্য এন. আমীন।
অনুষ্ঠানে ব্যবসায়ী ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন। শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV