Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ছড়াটে-র বিশেষ প্রকাশনা ‘ছড়ায় ছড়ায় ছড়াটে’

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: June 6, 2024 | 5:52 PM

আশরাফুল হাবিব মিহির : নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলা ২০২৪ – উপলক্ষে ছড়াটে-র বিশেষ প্রকাশনা ‘ছড়ায় ছড়ায় ছড়াটে’ নামে এই দেয়ালিকাটির মোড়ক উন্মোচন করা হয়। লেখকদের নিজস্ব হস্তলিপিতে সাজানো হয়েছিলো ছড়া সংগঠন ছড়াটে-র ব‍্যতিক্রমী দেয়ালিকা।
একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি ছড়াকার লুৎফর রহমান রিটন, বিশিষ্ট কবি-ছড়াকার-শিশুসাহিত‍্যিক সৈয়দ আল ফারুক ও বিশিষ্ট কবি-ছড়াকার-শিশুসাহিত‍্যিক ওমর কায়সার ছড়া সংগঠন ছড়াটে-র ব‍্যতিক্রমী এই দেয়ালিকাটির মোড়ক উন্মোচন করেন। অতিথিগণ ছড়াটে-র এই উদ্যোগের ভূয়সী প্রশংসা বলেন -‘এই দেয়ালিকা শৈশব ও স্কুল জীবনের কথা মনে করিয়ে দেয়। আমরা রীতিমতো নস্টালজিক হয়ে যাই। ‘
আকর্ষণীয় এই দেয়ালিকায় একত্রিশ জন ছড়াকারের ছড়া স্থান পেয়েছে। নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলার প্রথমদিন মোড়ক উন্মোচনের পর দর্শকদের জন‍্য উন্মুক্ত করে দেয়া হয়। নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা ছড়াটে’র ব‍্যতিক্রমী দেয়ালিকা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২৩ সালে নিউইয়র্ক বইমেলায় শাম্ স চৌধুরী রুশো’র সম্পাদনায় ছড়াটে প্রথম দেয়ালিকাটি বের করে। যেটি উদ্বোধন করেছিলেন কিংবদন্তি ছড়াকার লুৎফর রহমান রিটন। বিভিন্ন জরিপ মতে ওটি ছিলো নর্থ আমেরিকায় আনুষ্ঠানিকভাবে প্রথম কোনো দেয়ালিকা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ